গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পাসপোর্ট অফিসের দুই আনসার সদস্য প্রত্যাহার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পাসপোর্ট অফিসের দুই আনসার সদস্য প্রত্যাহার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০৩/২০২৪ ১০:০৭:১৬ পূর্বাহ্ন

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পাসপোর্ট অফিসের দুই আনসার সদস্য প্রত্যাহার

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পাসপোর্ট অফিসের দুই আনসার সদস্য প্রত্যাহার।


গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের দায়িত্বরত দুই আনসার সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদেরকে পাসপোর্ট অফিস থেকে সরিয়ে নেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী।

পাসপোর্ট অফিস থেকে সরিয়ে নেওয়া আনসার সদস্যরা হলেন- দুলাল ফরাজি ও মো. হাসান আলী।

এ বিষয়ে গণমাধ্যমকে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মহের উদ্দিন শেখ বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে গত ২৮ ফেব্রুয়ারি আনসার সদস্য সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলা কমান্ড্যান্টকে লিখিতভাবে জানানো হয়। তার প্রেক্ষিতে দুজনকে সরিয়ে নেওয়া হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী গণমাধ্যমকে বলেন, দুই আনসার সদস্যকে সরিয়ে নেওয়ার জন্য পাসপোর্ট অফিস থেকে আমাকে চিঠি দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে দুলাল ফরাজি ও হাসান আলীকে প্রত্যাহার করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি