জৈন্তাপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৮ মার্চ) সকাল ১০:৩০ ঘটিকায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
" নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারী উন্নয়ন ও অধিকার বাস্তবায়নে বর্তমান সরকার যুগোপযোগী পদক্ষেপ গ্রহন করে যাচ্ছে। নারীর অধিকার কোন করুণা নয় বরং এটা তাদের প্রাপ্য। একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে ও রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দেশে নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে সেই দেশ কোন অবস্থা থেকে পিছিয়ে থাকে না। বর্তমান সমাজে মানুষের দৃষ্টিভঙ্গিতে অনেক পরিবর্তন এসেছে। বক্তারা আরো বলেন, ২০৪১ সালের ভিশন বাস্তবায়নে দেশের অগ্রগতি উন্নয়নে পুরুষদের পাশাপাশি নারীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে জয়িতা, সফল নারী উদ্যোক্তা, সাফ নারী ফুটবল সহ বিভিন্ন উদাহরণ প্রতিষ্ঠা করে সক্ষম হয়েছে এ দেশের নারীরা।
আলোচনা সভায় জৈন্তাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমার স্বাগতিক বক্তব্যের মধ্য দিয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন চন্দ্র পাল, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা যুটন চন্দ্র সরকার, নারী সংঘঠনের সাধারণ সম্পাদক প্রতিমা রানী সহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও সফল নারী উদ্যোক্তাগণ।
জৈন্তাবার্তা/এমকে




