ইমাম-মুয়াজ্জিনদের সরকারি বেতনের চিন্তাভাবনা হচ্ছে: এমপি হুছামউদ্দিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

ইমাম-মুয়াজ্জিনদের সরকারি বেতনের চিন্তাভাবনা হচ্ছে: এমপি হুছামউদ্দিন

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৩/২০২৪ ১২:৫৩:১৮ অপরাহ্ন

ইমাম-মুয়াজ্জিনদের সরকারি বেতনের চিন্তাভাবনা হচ্ছে: এমপি হুছামউদ্দিন

ছবি: নিজস্ব


ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামউদ্দিন চৌধুরী এমপি বলেছেন, বাংললদেশকে একটি সুখী সমৃদ্ধ, শান্তিপ্রিয়, অপরাধমুক্ত ও উন্নত দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেম-ওলামাদেরকে পছন্দ করেছেন। তিনি আলেম-ওলামাদের সম্মান বৃদ্ধির জন্য আন্তরিকভাবে কাজ করছেন। তাঁর সরকার সারাদেশের ইমাম-মুয়াজ্জিনদেরকে তালিকাভুক্ত করে সরকারি বেতনের আওতায় নিয়ে আসার চিন্তাভাবনা করছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) নগরীর ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে সিলেট বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই দেশ পীর-মাশায়েখ ও আউলিয়া কেরামের দেশ। এ দেশে আমরা অসাম্প্রদায়িক থাকবো। সামাজিক সম্প্রীতি ধরে রাখবো। সংখ্যালঘুদের নিরাপত্তা ও সহযোগিতায় আন্তরিক থাকবো। এ দেশকে যেমন সন্ত্রাস ও জঙ্গিবাদের দ্বারা অস্থিতিশীল করতে দেওয়া হবে না, তেমনি নাস্তিক মুরতাদদের কোনো পরিকল্পপনাও বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এজন্য সর্বাগ্রে ইমামদেরই সহায়ক ভূমিকা পালন করতে হবে। অহেতুক হুংকার ও অপরিণাদর্শী বক্তব্য কওমের জন্য বিপদ ডেকে আনে। সুতরাং হেকমতের সাথে মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে।

ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় পরিচালক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক ফরিদ উদ্দিন আহমদ। সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের সহকারী পরিচালক শাহিন আলম। 

আলোচনায় অংশ নেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ দুই ইমাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা হারুন অর রশিদ ও মাওলানা নোমান আহমদ কাউসার। 

অনুষ্ঠানে সিলেট বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ তিন ইমামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা হুছামউদ্দিন চৌধুরী এমপি। বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইমামরা হলেন নগরীর রায়নগর মুক্তারখা কিরমানী বায়তুল বরাত জামে মসজিদের ইমাম মাওলানা আবিদ হাসান (১ম), মৌলভীবাজারের কমলগঞ্জ কোনাগাও আধকানী আল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল ওহাব (২য়) ও কানাইঘাট চতুলবাজার রতনপুর জামে মসজিদের ইমাম মাওলানা ফয়েজ আহমদ (৩য়)।

এম সি



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি