দোয়ারাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরেহীর মৃত্যু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরেহীর মৃত্যু

মামুন মুন্সি, দোয়ারাবাজার

প্রকাশিত: ০৮/০৩/২০২৪ ০৩:৩৩:২২ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরেহীর মৃত্যু


সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় রওশন আলী (৩০) নামের এক আরোহীর মৃত্যু হয়েছে।  এ ঘটনায় আহত আরেক যুবককে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি উসমানী মেডিক্যাল নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার (৮ মার্চ ) সকালে উপজেলার দোয়ারাবাজার টেবলাই সড়কে মুতির দোকান পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। 

তিনি উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মিরন মিয়ার পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- শুক্রবার (৮ মার্চ ) সকাল ১০ টার দিকে উপজেলার নরসিংপুর থেকে সুনামগঞ্জে যাওয়ার পথে টেবলাই মুতির দোকান পয়েন্টে পৌছা মাত্র পথচারী এক মহিলাকে বাঁচাতে গিয়ে গাছের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন রওশন আলী। 

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন এবং আহত ১ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার