" নারীর সমঅধিকার" ' সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে র্যালি শুভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
গোয়াইনঘাট প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে শুক্রবার ৮ মার্চ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস ২০২৪।
দিবস উপলক্ষে সকাল ১১ টায় প্রশাসন চত্বরে ইউএনও সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে বর্নাঢ্য শোভাযাত্রা,র্যালী শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএন সিদ্ধার্থ ভৌমিক বলেন,নারী দিবসের তাৎপর্য যেন সারা বছর আমরা মেনে চলি এই সংবাদ সবার কাছে পৌঁছাতে হবে। আজ সমাজের সকল ক্ষেত্রে নারীরা ভূমিকা রাখছেন। যারা পিছিয়ে আছেন অধীকার আদায়ে তাদের সচেতন করতে হবে। বর্তমান সরকারের আন্তরিকতায় নারীরা এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠিত আলোচনা সভায় মহিলা নেত্রী পরিষদের ভাইস চেয়ারম্যান আফিয়া বেগমের সভাপতিত্বে শামীম আহমদের পরিচালনায় শুরুতেই কোরআন তেলায়াত করেন ভাইস চেয়ারম্যান মাওঃ গোলাম আম্বিয়া কয়েস।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান,এফআইভিডিবি সুফল প্রকল্পের ম্যানেজার ফারহানা আক্তার।
উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার আব্দুল হক,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা,দুপক সচিব সাংবাদিক আব্দুল মালিক। পরে অতিথিরা ঐতিহাসিক ৭ মার্চ ও নারী দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিয়েগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন।সবায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের এমআইএস এন্ড মনিটরিং অফিসার দ্বিপায়ন দাসসহ এনজি ও কর্মকর্তা কর্মচারী কিশোর কিশোরী ক্লাবের সদস্য বৃন্দ, মাও শিশু সহায়তা প্রকল্পর মাঠকর্মী ও এলাকার নারী সংগঠনের নেৃতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা/এমকে




