সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট ইমাম হলেন মাও: আবিদ হাসান।
সিলেটে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট ইমাম নির্বাচিত হয়েছেন নগরের রায়নগরস্থ বায়তুল বরাত জামে মসজিদের প্রধান ইমাম ও খতিব হাফিজ ক্বারী মাওঃ আবিদ হাসান। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম বাছাই সম্মেলনে সিলেট বিভাগে শ্রেষ্ঠ ইমাম (১ম) স্থান অর্জন করে তিনি পুরষ্কার লাভ করেন।
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা হুছাম উদ্দিন চৌধূরীসহ অতিথিদের কাছ থেকে তিনি এ পুরষ্কার গ্রহণ করেন। এর আগে অনুষ্ঠিত সিলেট জেলা ও সদর উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠ ইমাম হন হাফিজ ক্বারী মাওঃ আবিদ হাসান। সাফল্যের এই ধারাবাহিকতা যেনো অব্যাহত থাকে, সেজন্য তিনি সকলের কাছে দূআ কামনা করেছেন।
জৈন্তাবার্তা/জেএ




