জৈন্তাপুর লালশাপলা বিলে অভিযান: ১৬টি জাল জব্দ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

জৈন্তাপুর লালশাপলা বিলে অভিযান: ১৬টি জাল জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৩/২০২৪ ০৭:১২:২৮ পূর্বাহ্ন

জৈন্তাপুর লালশাপলা বিলে অভিযান: ১৬টি জাল জব্দ

ছবি: সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলা নান্দনিক পর্যটন স্পট ডিবির হাওর লাল শাপলাবিলে অবৈধভাবে জাল দিয়ে মাছ ধরার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) বিকালে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়ার নেতৃত্বে  এ অভিযান পরিচালিত হয়।

দুই ঘন্টাব্যাপী চলমান এ অভিযানে কেন্দ্রীবিল, ,ডিবিবিল সহ শাপলা রাজ্যের বিভিন্ন পয়েন্ট থেকে একে একে ১৬টি কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় অভিযানে আরো অংশ নেন জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক রসুল আহমেদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ও জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সহ স্হানীয় গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য গত ৫ই মার্চ জৈন্তাপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে এক মৌসুমের জন্য শাপলাবিল মাছ আহরণের জন্য নিলামের বিষয়ে মাইকিং করে প্রচারণা চালালে তাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়। এ সময় স্হানীয় গণমাধ্যম কর্মী সহ সিলেটের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক, পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ সোচ্চার হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে ওইদিন রাতে সিলেট জেলার অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট ইমরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ডিবির হাওড় ও কেন্দ্রী হাওড়ে মাছ ধরার জন্য প্রকাশ্যে নিলাম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের কথা বলা হলে অপরুপ শাপলাবিল থেকে সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ করে প্রশাসন।

এম সি



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি