সোনাপুর পুরাতন জামে মসজিদের নতুন কমিটি গঠন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সোনাপুর পুরাতন জামে মসজিদের নতুন কমিটি গঠন

মো. আব্দুস শহিদ, বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৩/২০২৪ ০৮:০৬:৪৫ পূর্বাহ্ন

সোনাপুর পুরাতন জামে মসজিদের নতুন কমিটি গঠন

ছবি : নিজস্ব


সিলেটের বালাগঞ্জের বোয়ালজুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ঐতিহ্যবাহী সোনাপুর (পুরাতন) জামে মসজিদের কমিটি পুনর্গঠন করা হয়েছে।

শুক্রবার (০৮মার্চ) মসজিদে কমিটি পুনর্গঠনের লক্ষ্যে স্থানীয় মুসল্লীদের এক সভা অনুষ্ঠিত হয়। বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উপস্থিত মুসল্লীদের সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক হাজি আব্দুল করিম, সহ-সভাপতি:রাজা মিয়া,তজম্মুল হোসেন জনি (মেম্বার), হাজি খলকু মিয়া । সাধারণ সম্পাদক: মতছির আলী মুন্না, সহ-সাধারণ সম্পাদক: রফিক মিয়া। কোষাধ্যক্ষ: মুশাহিদ আলী।

মোতায়াল্লী: মাওলানা মুজাম্মেল আলী, এছাড়া সদস্য মোফাজ্জল হোসেন, মাওলানা জুনায়েদ আহমদ তালুকদার, সমজুল আলী, শামিম আহমদ, জমশেদ আলী, সুহেল আহমদ,জহুর আলী,টনু মিয়া কে মনোনীত করা হয়েছে। 

উল্লেখযোগ্য যে,সিলেটের বালাগঞ্জের প্রচিনতম আদি মসজিদের মধ্যে অন্যতম জামে মসজিদ এটি, সোনাপুর জামে মসজিদ নামে স্বাধীনতার পূর্ববর্তী সময় (যা সঠিক স্থাপিত সন জানাযায়নি) তিন গ্রামের যথাক্রমে সোনাপুর, রুপাপুর, বাদেহস্থিদূর এর মুসল্লীদের নিয়ে প্রতিষ্ঠিত হয় সোনাপুর জামে মসজিদ। বর্তমানে  রুপাপুর, বাদেহস্থিদুর ও সোনাপুর, গ্রামে পাড়ায় পাড়ায় মসজিদ হওয়ায়  মসজিদের অবস্থান সোনাপুর পশ্চিম (উত্তর) পাড়ায়। যা আদিকালের সাক্ষী হয়ে এখন ও বহমান পরর্বতিতে ২০১৬সালের শুরুর দিকে মসজিদ ভবন পূর্ণ  নির্মাণ হয়েছে। যা অদ্যাবধি বিভিন্ন সংস্কার কাজ চলমান রয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি