বিশ্বনাথে ২য় বিএফসি ফুটবল টুর্নামেন্টে এফসি বার্সা আশুগঞ্জ চ্যাম্পিয়ন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

বিশ্বনাথে ২য় বিএফসি ফুটবল টুর্নামেন্টে এফসি বার্সা আশুগঞ্জ চ্যাম্পিয়ন

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৩/২০২৪ ০৯:৫৪:০৫ পূর্বাহ্ন

 বিশ্বনাথে ২য় বিএফসি ফুটবল টুর্নামেন্টে এফসি বার্সা আশুগঞ্জ চ্যাম্পিয়ন

ছবি : নিজস্ব


বিশ্বনাথের মেগা ফুটবল টুর্নামেন্টের জমজমাট আসরের পর্দা নামলো আজ। উপজেলার পুর্ব কারিকোনা মাঠে ৩টি মোটরসাইকেল পুরস্কার দিয়ে বিশ্বনাথে প্রথমবার আয়োজিত বিএফসি স্পোর্টিং ক্লাবের ২য় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সফল সমাপ্তি হয়েছে।

শুক্রবার ৮ই মার্চ বিকেলে উক্ত খেলায় এফসি বার্সা আশুগঞ্জ ১-০ গোলের ব্যবধানে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব দন্ডপানিপুর কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুজ্জামান পিপিএম (সেবা) অতিরিক্ত পুলিশ সুপার ওসমানী নগর সার্কেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাবেক বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মোহাব্বত আলী জাহান, হিরামন সমাজ কল্যান স্পোর্টিং ক্লাবের সভাপতি নুরুল হক মেম্বার, কারিকোনা জামে মসজিদের মোতাওয়াল্লি সিরাজ মিয়া, আব্দুল মতিন।

টুর্নামেন্টের সভাপতি আলমগীর হোসেনের পরিবর্তে  ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন যুক্তরাজ্য প্রবাসী জামাল উদ্দিন।

বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্য এসোসিয়েশন এর সভাপতি, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এ কে এম তুহেম এর পরিচালনায় ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে এদিন হাজার হাজার ক্রীড়ামোদী  দর্শক খেলাটি উপভোগ করেন।

এছাড়াও খেলায় উপস্থিত ছিলেন বিএফসির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান জুয়েল, উপদেষ্টা খলিল মিয়া, সাইদুল ইসলাম, শিপন তালুকদার, খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি লোকমান মিয়া, ফুটবল এসোসিয়েশন এর সভাপতি জুয়েল আহমদ, কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পি, বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ কে' র সভাপতি ফখরুল আহমদ। খাজাঞ্চি ফুটবল এসোসিয়েশন সভাপতি হেলাল মিয়া, দৌলতপুর ইউনিয়ন ফুটবল এসোসিয়েশন সভাপতি নজির আহমেদ।

কারিকোনা সমাজ কল্যান সংস্থার সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। খেলায় আরো উপস্থিত ছিলেন বিএফসি স্পোর্টিং ক্লাবের সকল দায়িত্বশীল বৃন্দ। প্রথম পুরুষ্কারের ২ টি মোটরসাইকেল প্রদান করেন যুক্তরাজ্য প্রবাসী কবির মিয়া ও আব্দুল গফ্ফার, ২য় পুরুষ্কারের মোটরসাইকেল প্রদান করেন স্বপন শিকদার। এছাড়া ম্যান অব দ্যা ম্যাচ পুরুষ্কার দেন যুক্তরাজ্য প্রবাসী জুয়েল মোবাইল গার্ডেনের প্রোপাইটর জুয়েল আহমদ।

এম সি



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি