ছবি : নিজস্ব
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ধামাইল উৎসবের উদ্বোধন হয়েছে। শুক্রবার (৮ মার্চ ) দুপুরে দিরাই উপজেলার গণ মিলনায়তন হলে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের আয়োজনে ধামাইল উৎসব উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ কুমার তালুকদার।
প্রদ্যুৎ কুমার তালুকদার বলেন, আপনারা জানেন সুনামগঞ্জকে গানের শহর,প্রাণের শহর বলা হয়। আমাদের সুনামগঞ্জে জন্ম নিয়েছেন হাছন রাজা,রাধারমন দত্ত,বাউল সম্রাট শাহ আব্দুল করিম,দুর্বিশাহ,পন্ডিত রামকানাই দাশ, প্রতাপ রঞ্জন তালুকদার এরকম অনেক মহান ব্যক্তিত্ব আমাদের সুনামগঞ্জে জন্ম নিয়েছেন।এরকম আবহাওয়ায় আমরা বেড়ে উঠার জন্য আমরা জন্মগত ভাবে গান গাইতে পারি। আমি নিজেও গান গাইতে পারি। জন্মগত ভাবে আমরা সাংস্কৃতিমনা।
মঞ্চে উপস্থিত মুকুল ঠাকুর,মনোরঞ্জন তালুকদার, আভা রানী সরকার নিরলসভাবে ধামাইল গান লিখে যাচ্ছেন। এই ধামাইল গান সংরক্ষণে কাজ করে যাচ্ছে কিছু যুবক। অনির্বাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি নারায়ণ দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ এর সভাপতি দেবদাস চৌধুরী,শিক্ষক অসীম রায় চৌধুরী,ধামাইল গান রচয়িতা মুকুল ঠাকুর,মনোরঞ্জন তালুকদার, আভা রানী সরকার , সংগীত শিল্পি ও প্রমুখ।
এম সি




