ছবি : নিজস্ব
'নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ' এই প্রতিপাদ্য নিয়ে কোম্পানীগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নির সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস, দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক আজাদ মিয়া, কাঁঠালবাড়ি চৌমুহনীবাজার আলিম মাদ্রাসার শিক্ষক হুমায়ুন কবির, দিশারী প্রজেক্টের জেলা কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা প্রমুখ।
এম সি




