উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় শীর্ষে আলমগীর খোকন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় শীর্ষে আলমগীর খোকন

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ১২:৫৩:৪৪ অপরাহ্ন

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় শীর্ষে আলমগীর খোকন

ছবি : নিজস্ব


আসন্ন তাহিরপুর  উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে জনতার আলোচনায় শীর্ষে অবস্থান করছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন। তিনি  নিয়মিত উঠান বৈঠক, গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি রাজনীতির পাশাপাশি  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত।

ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য খাতসহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি এবং বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে প্রতিনিয়ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করে এবারের নির্বাচনে আলোচনায় শীর্ষে রয়েছেন তিনি।

আলমগীর খোকন বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পরেও কোন এক অদৃশ্য শক্তির কাছে জনগনের রায় সেদিন পরাজিত হয়েছিল।হাজারো মানুষের চিৎকারে সেদিন আকাশ বাতাশ বাড়ি হয়েছিল কিন্তুু ষড়যন্ত্র কারীরা থেমে থাকেনি।এলাকায় কিংবা তৃণমুলে আলমগীর খোকনের বিশাল জনপ্রিয়তা রয়েছে।পারিবারিক ও ব্যক্তিগত ইমেজ থাকায় তিনি এই পদে ভোটে লড়ে বিজয়ী হতে পারবেন বলে তৃণমূল নেতাকর্মীরা বিশ্বাস করেন। জনগন যাকে ভালবাসে কোন ষড়যন্ত্র থাকে দাবিয়ে রাখতে পারেনা।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক জনাব আলমগীর খোকন বলেন বিভিন্ন দিক দিয়ে তাহিরপুর উপজেলা উন্নয়নে পিছিয়ে আছে। ভাইস চেয়ারম্যান পদে আমি নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে তাহিরপুর  উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করব। উপজেলার সব এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে, প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে, ব্যবসা-বাণিজ্য প্রসার ঘটাতে কাজ করে যাব। তিনি আরও বলেন, গরিব-অসহায় মানুষের পাশে থাকাটা অনেক মূল্যের। সেই লক্ষ্য-উদ্দেশ্যই আমাকে বারবার পীড়া দেয়। তাই একজন জনপ্রতিনিধি হয়ে কাজ করা খুবই প্রয়োজন বলে মনে করি আমি।আপনাদের সন্তান কে আপনারা মহামুল্যবান ভোট দিয়ে বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের জবাব দেবেন।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার