ছবি: নিজস্ব
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম বাছাই সম্মেলনে সিলেট বিভাগে শ্রেষ্ঠ ইমাম(১ম) স্থান অর্জন করেছেন বায়তুল বরাত জামে মসজিদ রায়নগর সিলেট'র প্রধান ইমাম ও খতিব হাফিজ ক্বারী মাওঃ আবিদ হাসান।
এ উপলক্ষে আজ শুক্রবার বাদ জুমআ মসজিদের মুসল্লী ও এলাকাবাসীর পক্ষ থেকে সম্মানিত শ্রেষ্ঠ ইমাম সাহেবকে ফুলেল শুভেচছা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, অত্র মসজিদের উন্নয়ন কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদকঃসিলেট মহানগর আওয়ামী লীগ, ক্যাশিয়ার মোঃ কামরান হোসেন এডভোকেট এলাকার মুরুব্বি মোঃ আব্দুল মান্নান, আখতার হোসেন খান এডভোকেট, বিশিষ্ট ব্যবসায়ী ওলিউর রহমান,ছালিক হোসেন সহ অন্যান্য মুসল্লীয়ানে কেরাম।
এম সি




