জৈন্তাপুরে ছিকান্দর আলি শিক্ষা ফোরাম আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

জৈন্তাপুরে ছিকান্দর আলি শিক্ষা ফোরাম আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ০২:৫৮:৪১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ছিকান্দর আলি শিক্ষা ফোরাম আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা


জৈন্তাপুর ছিকান্দর আলী শিক্ষা ফোরাম এর ব্যবস্হাপনায় ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা -২০২৩ এ কৃতিত্ব অর্জনকারীদের উৎসাহ পুরস্কার প্রদান করা হয়েছে। 

সেই সাথে তাদের গর্বিত অভিভাবক ও শিক্ষকদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ জানিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার ( ৯ই মার্চ)  বেলা ১১:০০ ঘটিকায় রনিফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উৎসাহ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে ১৬ জন কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবক ও শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে রনিফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদের সভাপতিত্বে ও জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো ফজলুল হক। 

এ বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রমজাম রুপজান বাগেরখাল একাডেমির প্রিন্সিপাল সিরাজুল হক,ছিকান্দর আলি শিক্ষা ফোরামের সমন্বয়কারী মাওলানা মুজম্মিল আলি হেলালী, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমেদ, আমেনা হেলালী টেকনিক্যাল ইন্সটিটিউটের সুপারেনটেন্ট হেলাল আহমেদ, ফোরামের পরিচালক গোলাম হায়দার,লামনিগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালিক, বিসনাটেক স প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক আহমেদ, লন্ডন প্রবাসী বদরুল ইসলাম, ডুবাই প্রবাসী দেলোয়ার আহমেদ। 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন খাজারমোকাম স প্রা বিদ্যালয়ের  শিক্ষক মাওলানা মিজানুর রহমান, লুৎমহাইল স প্রা বিদ্যালয়ের শিক্ষক জালাল উদ্দীন, সুমন আহমেদ,সেলিম আহমেদ মাসুক আহমেদ, হাফিজ তুফায়েল আহমেদ  সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি