সেবামূলক সংগঠন গোলাপগঞ্জ হেল্পিং ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩০ টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার রাতে অস্থায়ী কার্যালয়ে অর্থ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন গোলাপগঞ্জ হেল্পিং ফাউন্ডেশনের উপদেষ্টা ও সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মো শাহ আলম, গোলাপগঞ্জ হেল্পিং ফাউন্ডেশনের কার্যকরী কমিটির দায়িত্বশীল তামিম আহমদ, অলিউর রহমান তামিম, সাকেল উদ্দিন, উপস্থিত ছিলেন সংবাদকর্মী সামিল হোসাইন, উত্তর ঘোষগাঁও যুব কল্যাণ সমিতির সিনিয়র সদস্য খালেদ আহমদ প্রমুখ।
এদিকে এক বিবৃতিতে হেল্পিং ফাউন্ডেশনে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গোলাপগঞ্জ হেল্পিং ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সামাদুর রহমান অপু।
জৈন্তাবার্তা/এমকে




