আননুর মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক ও বিতরনী অনুষ্ঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

আননুর মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক ও বিতরনী অনুষ্ঠিত

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ০৫:২৫:৫৩ পূর্বাহ্ন

আননুর মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক ও বিতরনী অনুষ্ঠিত


দোয়ারাবাজার উপজেলার দোহালীয়া বাজার সংলগ্ন আননুর মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী এবং মহান স্বাধিনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে আননুর মডেল একাডেমির সংলগ্ন মাঠে মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও আননুর মডেল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আলী আসগর'র উপস্থাপনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী বাবু বলেন, ছাত্র-ছাত্রীদেরকে পড়া লেখার পাশাপাশি খেলা ধুলায়ও আরো মনোনিবেশ হতে হবে এবং মহান স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে লেখাপড়ায় আরও বেশি মনোনিবেশ করতে হবে,  আজকের শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যত।

আননুর মডেল একাডেমি দোয়ারাবাজারের অন্যতম মডেল একাডেমি হিসেবে পরিচিতি লাভ করেছে। আননুর মডেল একাডেমির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোহালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিমুল ইসলাম শামিম, প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আলী উছমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সমতা কলেজের প্রভাষক মোশাররফ হোসেন, দোহালীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মিয়া, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, বিশিষ্ট সমাজসেবী হাজী আয়াজ আলী,  বিশিষ্ট সমাজসেবী হাজী আনোয়ার হোসে মিস্টার, প্রগতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমান, প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নুর হোসেন আব্দুল্লাহ,  ছাত্র ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ফয়জুর রহমান, বাবু সুজিত দেবনাথ, মানিক মিয়া, আমির হোসেন, ইসমাইল হোসেন, ফাহাদ আহমেদ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

শুরুতে কোরআন তেলায়াত করেন পঞ্চম শ্রেণির ছাত্র এহসানুল হক জুনেদ।

স্বাগত বক্তব্য রাখেন ফাইজা আক্তার লিজা। অনুষ্ঠানের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সমাপনী বক্তব্য শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি দেওয়ান তানভীর আশরাফী সহ অন্যান্য অতিথিবৃন্দ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার