জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে অবস্থিত এম আহমদ পাবলিক স্কুল মাঠে এম আহমদ টি এন্ড ল্যান্ডস কোম্পানী লি: আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরের মত এবছর পিছিয়েপড়া চা জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও আর্তমানবতার সেবায় সমাজের অসহায় গরীব চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।
মৌলভীবাজার অন্ধকল্যাণ সমিতি এবং এম আহমদ টি এন্ড ল্যান্ডস কোম্পানী লি:-এর যৌথ ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠিত হয়।
৯ মার্চ শনিবার দিনব্যাপী এই চক্ষু শিবির অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি এম আহমদ টি এন্ড ল্যান্ডস কোম্পানী লি: পরিচালক সাবেত নাঈম চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর মহাব্যবস্থাপক সৈয়দ মহিউদ্দিন, হাবিব নগর চা বাগানের ব্যবস্থাপক হুমায়ুন কবির, খান চা বাগানের ব্যবস্থাপক শাহ মোহাম্মদ কামাল, কোম্পানীর বিশেষজ্ঞ চিকিৎসক জৈন্তাপুর উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আলা উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, খান চা-বাগানের সহকারি ব্যবস্থাপক ফজলে এলাহী চৌধুরী, চিকনাগুল এম আহমদ পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষক নিপেন্দ্র কুমার দাস, এম আহমদ টি এন্ড ল্যান্ডস কোম্পানী লি: প্রধান অফিস সহকারি ও আয়কর আইনজীবি বিষ্ণু কুমার চৌধুরী, বাংলাদেশ টি এস্ট্রেট এসোসিয়েশন নর্থ সিলেট সার্কেলের সাধারণ সম্পাদক কাওছার আহমদে।
দিনব্যাপী অন্তত দুই শতাধিক চক্ষু রোগীদের বিনামূল্যে ঔষধপত্র ও চিকিৎসা সেবা প্রদান করেন মৌলভীবাজার অন্ধকল্যাণ সমিতির চিকিৎসক ডা: চন্দ্র শেখর, টিম লিডার ও হাসপাতালের সুপার ভাইজার আব্দুল মান্নান, (ইনচার্জ) ডা: হাবিবুল্লাহ বাহার, কোম্পানীর বিশেষজ্ঞ চিকিৎসক জৈন্তাপুর উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আলা উদ্দিন।
উল্লেখ্য এম আহমদ টি এন্ড ল্যান্ডস কোম্পানী লি: আর্তমানবতার সেবায় গরীব ও দু:স্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে।
জৈন্তাবার্তা/এমকে




