প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে সবক্ষেত্রেই বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে : বিভাগীয় কমিশনার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সিলেট বিভাগীয় ওরিয়েন্টেশন

প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে সবক্ষেত্রেই বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে : বিভাগীয় কমিশনার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ০৫:৫৫:১১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে সবক্ষেত্রেই বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে : বিভাগীয় কমিশনার

‘সমন্বিত উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত বিভাগীয় পর্যায়ের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ-২০২৪’।


সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী এনডিসি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সবক্ষেত্রেই বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে প্রশাসনিক কর্মকর্তাদের আরো আন্তরিক হতে হবে। জনগন সকল ক্ষমতার উৎস মনে রেখে মানুষের জন্য কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ ১৪ বছর জেল খেটেছেন বাংলার মাটি ও মানুষের জন্য। বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে দেশসেবার মানসিকতা নিয়ে সরকারের প্রতিনিধিত্ব করতে হবে। শিক্ষা সহায়তা ট্রাষ্টের মুল লক্ষ্যকে অক্ষুন্ন রেখে প্রকৃত লোককে খোজে বের করতে হবে। যাদের অধিকার তাদেরকে বুঝিয়ে দিতে হবে। মনে রাখতে হবে প্রকৃতরা যেন বাদ না যায়। আগামীর সমৃদ্ধ সোনার বাংলা গঠনে আজকের শিক্ষার্থীরাই মুল হাতিয়ার। তিনি দেশের বৃহত্তর স্বার্থে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতার সহিত কাজ করার আহবান জানান। 

তিনি শনিবার (৯ মার্চ) নগরীর জেলা পরিষদ হলরুমে ‘সমন্বিত উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত বিভাগীয় পর্যায়ের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ-২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে 

বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্টের পরিচালক মো: ফরহাদ সিদ্দিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সিলেট অন্চলের পরিচালক প্রফেসর আব্দুল মান্নান খান,সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মো: আল জুনায়েদ। 

সিলেট জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জামালগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আব্দুল মুকিত,গীতা পাঠ করেন শায়েস্তাগন্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার জগদীশ দাশ। 

স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ।

দিনব্যাপী ওয়ার্কশপে আঞ্চলিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং স্কুল ও কলেজের প্রতিষ্ঠান প্রধানগন উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি