গোলাপগঞ্জে শিশু নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

গোলাপগঞ্জে শিশু নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ০৬:০৫:৩৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে শিশু নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

গোলাপগঞ্জে শিশু নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার।


সিলেটের গোলাপগঞ্জে ৮ বছরের এক কন্যাশিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ-ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে।বুধবার (৬ মার্চ) বিকেলে গোলাপগঞ্জ পৌর এলাকার ফুলবাড়ি পূর্ব পাড়ায় গ্রামে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা গোলাপগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা (মামলা নং-০৫/৩২, ৬-০৩-২০২৪) দায়ের করেন।

এরপর পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত শাহরিয়ার নাসিম রিঝুল (২৮) নামের যুবককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত যুবক পৌরসভার ফুলবাড়ি পূর্ব পাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।

জানা যায়, বুধবার (৬ মার্চ) বিকেলে সাড়ে ৪টার দিকে শাহরিয়ার নাসিম রিজুল তার প্রতিবেশী ওই শিশুটিকে বরই খাওয়ার জন্য তার বাড়ি থেকে মরিচ আনতে বলে। এসময় ওই শিশুটি রিজুলের ঘরে এসে জানায় যে তাদের ঘরে মরিচ নেই। এসময় রিজুল শিশুটিকে একা পেয়ে তার ঘরেই পাশবিক নির্যাতন করে। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাকে সব ঘটনা খুলে বলে। এ ঘটনা শুনে মা গোলাপগঞ্জ মডেল থানায় শাহরিয়ার নাসিম রিঝুলকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ ওই রাতেই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাছুদুল আমিন বলেন, পুলিশ অভিযুক্তকে তাৎক্ষণিক গ্রেপ্তার করেছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি