‘জৈন্তিয়ার প্রতিটি ঘরে গ্যাস সরবরাহ জৈন্তাবাসীর সময়ের দাবী’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

‘জৈন্তিয়ার প্রতিটি ঘরে গ্যাস সরবরাহ জৈন্তাবাসীর সময়ের দাবী’

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ০৭:৩৬:১১ পূর্বাহ্ন

‘জৈন্তিয়ার প্রতিটি ঘরে গ্যাস সরবরাহ জৈন্তাবাসীর সময়ের দাবী’

ছবি : নিজস্ব


বৃহত্তর জৈন্তিয়ার ঐতিহ্যবাহী সংগঠন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদ এর কেন্দ্রীয় সম্মেলন ২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে জৈন্তিয়ার কৃতি সন্তান  সিলেট অঞ্চলের পরিচালক (স্বাস্থ্য)  ডা.নুরে আলম শামীম বলেন, খণিজ সম্পদে ভরপুর বৃহত্তর জৈন্তিয়ার প্রতিটি ঘরে গ্যাস সরবরাহ জৈন্তাবাসীর ন্যায্য ও সময়ের দাবী।

তিনি আরো বলেন, বনজ সম্পদ,মৎস সম্পদ, খণিজ সম্পদে অপ্রতুল গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানিগঞ্জ এর মানুষ সারাটা জীবন শুধু দিয়েই যাচ্ছে বিনীময়ে তারা তেমন কিছু পাচ্ছে না।গোয়াইনঘাটে বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কার হলেও এ অঞ্চল এখনো গ্যাস বঞ্চিত। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে এ অঞ্চলের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।

শনিবার (৯ মার্চ ) সিলেট প্রেসক্লাব হল রুমে  সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট মো:জামাল উদ্দিন এর সঞ্চালনায় এটিএম বদরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহবায়ক, ১০ নং পশ্চিম আলীর গাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ  আলহাজ্ব মো:গোলাম কিবরিয়া হেলাল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি এডভোকেট মোঃ হাসান আহমদ, এডভোকেট মোঃ আজমল আলী, মো: মাসুদ আহমদ, এড.মামুনুর রশীদ, মনির উদ্দিন আহমদ,এমদাদুল হক তুহিন, নুরুল ইসলাম, ফরিদ আহমদ শামীম, অধ্যাপক  এম এ রহিম, গোয়াইনঘাট উপজেলা কমিটির আহবায়ক আহমদুল কিবরিয়া বকুল,যুগ্ন আহবায়ক আব্দুছ শহীদ, জৈন্তাপুর উপজেলা কমিটির আহবায়ক, হানিফ মোহাম্মদ, কানাইঘাট উপজেলা কমিটির আহবায়ক, মোস্তাক চৌধুরী, কোম্পানিগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক,এডভোকেট  হাবিবুর রহমান ভুট্রু, জৈন্তিয়া কেন্দ্রীয় আইনজীবী পরিষদের আহবায়ক এডভোকেট আব্দুল মান্নান, জৈন্তিয়া কেন্দ্রীয় সাংবাদিক পরিষদের আহবায়ক, ময়নুল ইসলাম বুলবুল,   আরও বক্তব্য রাখেন ৬ নং চিকনাগুল ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী,  ৯নং ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক শুয়াইবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা শাখার যুগ্ন আহবায়ক প্রভাষক মো:লুৎফুর রহমান, জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সভাপতি মো:মাহফুজুল কিবরিয়া মাহফুজ, সিনিয়র সহ সভাপতি আসিফ আজহার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি শিব্বির আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট মোঃ হাসান আহমদ, গীতা পাঠ করেন এডভোকেট রিপন চন্দ্র দাস।  সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক গিয়াস আহমদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান আরম্ব হয় এবং নবনির্বাচিত কমিটি গঠনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উপস্থিত কাউন্সিলরদের ভোটে  সভাপতি পদে গিয়াস আহমদ,  সিনিয়র সহ সভাপতি পদে এডভোকেট মোঃ হাসান আহমদ, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক সালাউদ্দিন বেলাল, সাংগঠনিক সম্পাদক পদে সামছুজ্জামান চৌধুরী নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন, সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার আবুল মনসুর আহমদ, তাকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার অধ্যক্ষ মো: আব্দুল মতিন, রিয়াজুল আমিন, সঞ্জিত কুমার সিংহ প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি