জৈন্তাপুরে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

জৈন্তাপুরে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ০৮:২০:২৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

ছবি : নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলার মারইয়াম শিকদার শিক্ষা কল্যাণ ট্রাস্ট আয়োজিত শিকদার মেমোরিয়াল গার্লস হাইস্কুলের ব্যবস্থাপনায় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৯ মার্চ ) দুপুরে স্কুলের হলরুমে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তির্ণ ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারমম্যান কামাল আহমদ।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, (অব:) প্রধান শিক্ষক মাহবুবুর রব বুলবুল, ইউপি সদস্য মুয়াজ্জিম হোসেন সুমন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারইয়াম শিকদার শিক্ষা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ডা: হারুনুর রশিদ শিকদার,মাষ্টার মো: শাহীন আহমদের উপস্থাপনায়  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্রাস্টের সচিব ডা: সুজিয়া আক্তার চৌধুরী, জৈন্তাপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাসুক আহমদ, লন্ডন প্রবাসী মো: বদরুল ইসলাম, শিক্ষক রাসেল মাহফুজ।

সভায় বক্তারা বলেন, চতুল এলাকার নারী শিক্ষার উন্নয়নে শিকদার মেমোরিয়াল গার্লস হাইস্কুল বিশেষ অবদান রাখছে। পিছিয়েপড়া দরবস্ত ইউনিয়নের জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তবর্তী চতুল ছাত্তারখাই কান্দিগ্রাম সহ অত্র অঞ্চলে নারী শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছে।

শিকদার মেমোরিয়াল গার্লস হাইস্কুলের উন্নয়নে অভিভাবকগণ-কে এগিয়ে আসার আহবান জানান হয়েছে। অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারমম্যান কামাল আহমদ ও জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।  অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক সহ সমাজের গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি