জকিগঞ্জে সাংবাদিকদের সাথে আল ইসলাহ এর মতবিনিময়
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

জকিগঞ্জে সাংবাদিকদের সাথে আল ইসলাহ এর মতবিনিময়

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ০৮:৪৩:৫৭ পূর্বাহ্ন

জকিগঞ্জে সাংবাদিকদের সাথে আল ইসলাহ এর মতবিনিময়

ছবি : নিজস্ব


জকিগঞ্জে আনজুমানে আল-ইসলাহ এর ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন আগামীকাল ( ১০ মার্চ ) রবিবার সকালে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আল-ইসলাহ'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ। সম্মেলনকে সফল করার লক্ষে শনিবার বিকাল ২টার সময় জকিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, সহসাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সহ-প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, প্রশিক্ষণ সম্পাদক মাস্টার আব্দুল খালিক, নির্বাহী সদস্য মাওলানা হাবিবুর রহমান হালিম।  উপস্থিত ছিলেন সিলেট জেলা তালামীযের সাবেক সভাপতি আবু সায়িদ আশিক, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আলীম উদ্দীন, জামাল আহমদ প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি