রমজান উপলক্ষে জগন্নাথপুরে দরিদ্রদের মাঝে ফুড প্যাক বিতরণ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

রমজান উপলক্ষে জগন্নাথপুরে দরিদ্রদের মাঝে ফুড প্যাক বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ১০:৩৬:২৯ পূর্বাহ্ন

রমজান উপলক্ষে জগন্নাথপুরে দরিদ্রদের মাঝে ফুড প্যাক বিতরণ

ছবি : নিজস্ব


পবিত্র রমজান উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর এলাকায় প্রবাসীদের অর্থায়নে “কেপি ফ্রেন্ডস অর্গানাইজেশন ইউকেরমজান উপলক্ষে ” এর উদ্যোগে দরিদ্রদের মাঝে ফুড প্যাক বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকালে স্থানীয় মাদরাসার একটি হলরুমে এ বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে যুক্তরাজ্যেপ্রবাসী লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি. ব্রিটিশ বাংলা এডুকেশনের ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মুহিব চৌধুরীর সভাপতিত্বে ও কেপি  ফ্রেন্ডস অর্গানাইজেশন ইউকের বাংলাদেশ টিমের সদস্য শামীম আহমদের পরিচালনায় একসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন গ্রামের প্রবীন মুরব্বী ঝুনু মিয়া, আখলাক  মিয়া, সাংবাদিক মাছুম আহমদ, স্থানীয় ইউপি সদস্য মিলাদ আহমদ চৌধুরী, কাদির মিয়া, পর্তুগাল প্রবাসী ছালেহ আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রমজানকে সামনে রেখে দ্রব্যে মূল্যের উর্ধ্বগতিতে যখন মানুষের মধ্যে নাভিশ্বাস উঠেছে চরমে তখন প্রবাসিদের অর্থায়নে এলাকার অসহায় ও দরিদ্রদের মধ্যে ত্রাণ সহায়তা নিতে পাশে দাড়িয়েছে কে ফাউন্ডেশন ইউকে। এটি সত্যেই মহতি উদ্যোগ। এ সংগঠনটি দীর্ঘদিন ধরে  আর্ত সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। তাদের এই ধারবাহিক কার্যক্রমের অগ্রযাত্রা আরো এগিয়ে যাক সেই প্রত্যাশা করেন বক্তারা।

পরে এলাকার ২৫০ পরিবারের মধ্যে ফুড প্যাক বিতরণ করা হয়। প্রতি প্যাকে ছিল  চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলু, ছোলা, খেজুর, রসুল, লবন ও গুঁড়া মসলা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবাসী শাহিন মিয়া, মিলাদ চৌধুরী, তুহিন আহমদ, শাহাদাত আহমদ, কেপি ফ্রেন্ডস অর্গানাইজেশন এর টিমের হোসেন আহমদ, মতিউর রহমান, রিপন মিয়া,শাহেদ মিয়া, কবির মিয়া,মশাই মিয়া ও মাসুম মিয়া।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার