হবিগঞ্জে বড় বোনের স্বামীর লাঠির আঘাতে ছোট বোনের স্বামী নিহত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে বড় বোনের স্বামীর লাঠির আঘাতে ছোট বোনের স্বামী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ১১:২৩:৫১ পূর্বাহ্ন

হবিগঞ্জে বড় বোনের স্বামীর লাঠির আঘাতে ছোট বোনের স্বামী নিহত

প্রতিকী ছবি


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বড় বোনের স্বামীর লাঠির আঘাতে ছোট বোনের স্বামী নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত বাবলু মিয়া (২৫) বাগাউড়া গ্রামের ফজল মিয়ার ছেলে।

শুক্রবার (৮ মার্চ) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবলু মিয়ার মৃত্যু হয়। শুক্রবার দুপুরে সিলেটে ময়নাতদন্ত শেষে বিকেলে জানাজার নামাজ শেষে বাবলু মিয়াকে দাফন করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ জানায়, উপজেলায় বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের হরিনগর গ্রামের আব্দুল হামিদের বড় মেয়ে সাবিনা বেগমের বিয়ে হয় একই গ্রামের আকবর মিয়ার সঙ্গে ও ছোট মেয়ে নাঈমা বেগমের বিয়ে হয় বাগাউড়া গ্রামের বাবলু মিয়ার সঙ্গে। আকবর মিয়া সিলেটের জাফলংয়ে শ্রমিক হিসেবে কাজ করে। গত ৫ মার্চ নিজ বাড়িতে বাগাউড়া গ্রামে আসেন বাবলু। এ তিনি স্ত্রী নাঈমাকে না পেয়ে খোঁজাখুঁজি করেন। বাবলু পার্শ্ববর্তী হরিনগর গ্রামের ভায়রা আকবর মিয়ার বাড়িতে স্ত্রীকে খুঁজতে যান। আকবর মিয়ার বাড়িতে নাঈমাকে পেয়ে তার সেখানে যাওয়ার কারণ জানতে চায় বাবলু মিয়া। এ নিয়ে বাবলু মিয়া ও নাঈমার সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ সময় ভায়রা আকবর মিয়াও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আকবর মিয়া লাঠি দিয়ে বাবলুর মাথায় আঘাত করলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

শুক্রবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবলু মিয়ার মৃত্যু হয়। শুক্রবার দুপুরে সিলেটে ময়নাতদন্ত শেষে বিকেলে জানাজার নামাজ শেষে বাবলু মিয়াকে দাফন করা হয়।

এ ব্যাপারে বড় ভাকৈর পূর্ব ইউপি চেয়ারম্যান আক্তার মিয়া ছুবা জানান, আকবর মিয়া ও বাবলুর মধ্যে ঝাগড়া হয়। এ সময় আকবর লাঠি দিয়ে বাবলুর মাথায় আঘাত করলে বাবলু গুরুতর আহত হয়। বাবলুকে সিলেট হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় বাবলু মারা যায়।

নবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, গত ৫ মার্চ দুই ভায়রা ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে। এতে বাবলু মিয়া গুরুতর আহত হয়। পরে শুক্রবার (৮ মার্চ) ভোরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার