খেলাধুলা যুবসমাজকে মাদকমুক্ত করে : প্রতিমন্ত্রী শফিক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

খেলাধুলা যুবসমাজকে মাদকমুক্ত করে : প্রতিমন্ত্রী শফিক

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১০/০৩/২০২৪ ১২:১৩:৫১ অপরাহ্ন

খেলাধুলা যুবসমাজকে মাদকমুক্ত করে : প্রতিমন্ত্রী শফিক

ছবি : নিজস্ব


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, খেলাধুলা যুবসমাজকে মাদকমুক্ত থাকতে সহায়তা করে। আর এরকম একটি মহতি উদ্যোগ অব্যাহত রেখে যুবসমাজকে একটি সুন্দর পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন উছমানপুর ইউনিয়নের তরুণ চেয়ারম্যান ওয়ালী উল্যাহ বদরুল। এজন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমার ব্যক্তগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আয়োজকদের প্রতি।

শুক্রবার সন্ধ্যায় সিলেটের ওসমানীনগরের উছমানপুর ইউনিয়নের ঈদগাহ সংলগ্ন মাঠে ২য় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এসব কথা বলেন।

ফুটবল টুর্ণামেন্টের প্রবক্তা উছমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়ালী উল্যাহ বদরুলের সভাপতিত্বে ধারাভাষ্যকার জুয়েল আহমদ নুরের সঞ্চালনায় ফুটবল টুর্ণামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর(সার্কেল) আশরাফুজ্জামান আশিক, ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সিনিয়র সহ-সভাপতি আবদাল মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক ও এনআরবি ব্যাংকের পরিচালক রবিন পাল, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি আওয়ামী লীগ নেতা সৈয়ীদ আহমদ বহলুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউর রহমান আলা, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল।

সার্বিক ভাবে ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা ও তত্ত্বাবদানের দায়িত্বে ছিলেন, সিলেট জেলা ছাত্র লীগের সভাপতি নাজমুল ইসলাম ও যুবলীগ নেতা কামরুল ইসলাম।

খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এম এ করিম, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা এম এ হান্নান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এমএফ আলী ফয়েজ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ নেতা সেবুল আহমদ, সাইস্তা মিয়া, মামুনুর রশিদ খলকু, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খালিছ মিয়া, জাতীয় পার্টি নেতা মকবুল হোসেন।

ফাইনাল খেলায় নুনু ফুটবল একাডেমীকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে ফাইভ স্টার ফুটবল ক্লাব পাঁচপাড়া। বিজয়ী দল ফাইভ স্টার ফুটবল ক্লাব পাঁচপাড়াকে পটরথম পুরস্কার নগদ এক লক্ষ টাকা ট্রফি ও রানারআপ দল নুনু ফুটবল একাডেমী তাজপুরকে নগদ ৫০ হাজার ও একটি ট্রফি নিজ নিজ দলের দলনেতার হাতে তুলে দেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে ১০ সহস্রাধিক ক্রীড়ামোদী দর্শক সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতাকর্মীরা খেলা উপভোগ করেন

এম সি



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি