জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৪ ১২:২৪:৪৪ অপরাহ্ন

জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৯ মার্চ)  সকাল ৯টা থেকে টানা বিকেলে ৪ টা পর্যন্ত পৌরসভার হল রুমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে এক হাজার ৯৯ ভোটের মধ্যে ৯৮৭ ভোটার তাঁদের ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে নির্বাচনের প্রধান কমিশনার মির্জা দিলোয়ার হোসেন বেসরকারি ফলাফল ঘোষনা করেন।

এতে সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে  ৫০০ ভোট পেয়ে বিজয়ী হন মশাহিদ মিয়া ভূঁইয়া। নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক জাহির উদ্দিন ছাতা প্রতীকে পান ৪৫১ ভোট।

অপর দিকে, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাছ প্রতীকে ৪৬০ ভোট পেয়ে বিজয়ী হন লিটন মিয়া। নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিক উদ্দিন হরিণ প্রতীকে পান ৩৬২ ভোট। তথ্যটি নিশ্চিত করেছেন নির্বাচনের সহকারি কমিশনার  শংকর রায়।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার