জৈন্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মার্চ) সকাল ১০:০০ ঘটিকায় দিবসটি উপলক্ষ্যে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা জৈন্তাপুরের বাস্তবায়নে এবারে দিবসের প্রতিপাদ্য " দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো'।
সভায় জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়ার সভাপতিত্বে আলোচনা সভা শেষে দুর্যোগ প্রস্তুতি নিয়ে সচেতনতামুলক মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অংশগ্রহণ অগ্নিনির্বাপক ও ভূমিকম্প উদ্ধার তৎপরতা নিয়ে উপস্থিত স্কুল শিক্ষার্থীদের সচেতনতা মুলক দিকনির্দেশনা ও আহতদের উদ্ধারের নিয়মাবলি প্রদর্শন করা হয়।
এছাড়াও বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারে আগুনের সূত্রপাত হলে কীভাবে আতঙ্কিত না হয়ে সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণ করতে হয় সে সম্পর্কে স্কুলের শিক্ষার্থীদের ধারণা দেয়া হয়। এ ছাড়াও পানিতে ডুবে গেলে উদ্ধারকারী দল পৌঁছানোর পূর্বে প্রাথমিক চিকিৎসা কীভাবে দিতে হয় সে সম্পর্কে ধারণা দেয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রতন চন্দ্র দাস, জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ বায়েজিত আহমেদ সহ ফায়ার ফাইটার সদস্যরা ও বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।
জৈন্তাবার্তা/এমকে




