ছেলেরা গলিতে অপেক্ষা করত মালাইকাকে দেখার জন্য: বিদ্যা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৪ AM

ছেলেরা গলিতে অপেক্ষা করত মালাইকাকে দেখার জন্য: বিদ্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৩ ০২:৪০:৩০ AM

ছেলেরা গলিতে অপেক্ষা করত মালাইকাকে দেখার জন্য: বিদ্যা

ছবি সংগৃহীত


বলিউড অভিনেত্রী বিদ্যা বালান, শিল্পা শেট্টি ও মালাইকা আরোরা’র সম্পর্ক স্কুল জীবন থেকেই। তিনজনের শৈশব কেটেছে মুম্বাইয়ের একই শহরে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বেড়ে ওঠা প্রসঙ্গে বেশ কিছু অভিজ্ঞতার গল্প জানিয়েছেন বিদ্যা বালান। অভিনেত্রী জানান, তিনি পড়ালেখা করতেন সেন্ট অ্যান্টনি গার্লস হাই স্কুলে, যেখানে তার তিন বছরের সিনিয়র ছিলেন শিল্পা শেট্টি। 

বিদ্যা বলেন, ‘শিল্পা আমার থেকে বছরখানেকের সিনিয়র ছিল স্কুলে। ও ছোট থেকেই কিন্তু সুন্দর। আমার মনে আছে, ও স্কুলে থাকতে বাস্কেটবল খেলত। আমার মায়েরও মনে হয়েছিল আমার বাস্কেটবল খেলা উচিত। আমাকে ভোর ৬টায় উঠে বাস্কেটবল খেলতে পাঠিয়ে দেওয়া হল। তখন থেকেই শোনা যাচ্ছিল, শিল্পা হয়তো সিনেমার জগতে পা রাখবে।’

শিল্পার প্রশংসা করে এই অভিনেত্রী বলেন, ‘এত মিষ্টি মেয়ে, আমাকে বল ড্রিবলিং করা শিখিয়েছিল। আমি তো ভেবে নিয়েছিলাম এখন আমি সব জানি। আর মাকে গিয়ে বলে দেই, ‘আমি শিখে গেছি আমাকে আর সকালে ঘুম থেকে ডাকার প্রয়োজন নেই।’

এরপর মালাইকা প্রসঙ্গে বিদ্যা জানান ও অন্য স্কুলে পড়ত। কিন্তু ফ্রেঞ্চ টিউশন নিতে আসত আমাদের গলিতে। বিদ্যার কথায়, ‘প্রতিদিন যেই সময়ে মালাইকা টিউশনের জন্য আসতো, গলিতে ছেলেরা লাইন দিয়ে বসে থাকত। বসে বসে মালাইকার যাওয়ার অপেক্ষা করত।’

প্রসঙ্গত, চার বছর পর রুপালি পর্দায় ফিরেছেন বিদ্যা বালন। ৭ জুলাই মুক্তি পেয়েছে ‘নিয়ত’। অন্নু মেনন পরিচালিত এই ছবিতে মহিলা গোয়েন্দার চরিত্রে দেখা যাবে বিদ্যাকে। একটি খুনের রহস্যের কিনারা করবেন অভিনেত্রী।

এই ছবিতে বিদ্যা ছাড়াও রয়েছেন রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী, নিক্কি ওয়ালিয়া, দীপান্বিতা শর্মা, প্রজক্তা কোলি, দানেশ রাজভির মতো অভিনেতারা। 

সিনেমা হলে শেষ যে ছবি এসেছিল বিদ্যার সেটি ছিল ‘মিশন মঙ্গল’। অক্ষয় কুমার, তাপসী পান্নু, সোনাক্ষী সিনহাদের সঙ্গে। মাঝে ওটিটি-তে কিছু ছবি মুক্তি পেলেও, ‘শেরনি’ ছাড়া কিছুই সেভাবে দর্শক মনে ছাপ ফেলতে পারেনি। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ