জৈন্তাপুরে চিনি বোঝাই দ্রুতগতির ডিআই পিকআপ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

জৈন্তাপুরে চিনি বোঝাই দ্রুতগতির ডিআই পিকআপ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৪ ০১:০৭:২০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে চিনি বোঝাই দ্রুতগতির ডিআই পিকআপ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে


ক্রমেই আতঙ্কের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে সিলেট তামাবিল মহাসড়কে চোরাই পণ্য বহনকারী ডিআই পিকআপ।

রবিবার (১০ মার্চ) ভোর ৬ টা ৪৫ মিনিটে ভারতীয় চিনি বহনকারী বেপরোয়া গতির একটি ডিআই পিকআপ ( সিলেট মেট্রো ন ১১-১৯০৭) মহাসড়কের মাঝখানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে কোন গুরুতর হতাহতের ঘটনা না ঘটলেও পিকআপে থাকা ৩০ বস্তা ভারতীয় চিনি মহাসড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।

স্থানীয় বালু ব্যবসায়ী ও উপজেলা ছাত্রলীগ কর্মী সুলেমান আহমেদ জানান, সকালে নিত্যদিনের মত সারীঘাট গোয়াইনরাস্তার মুখে গোয়াইনঘাটের বিভিন্ন ফাঁড়ির রাস্তা হয়ে তামাবিল মহাসড়ক ধরে চিনি বোঝাই ডিআই পিকআপ বেপরোয়া গতিতে যাচ্ছিলো। হঠাৎ কিছু বুঝে উঠার আগেই একটি ডিআই দ্রুত গতিতে টার্নিং নেওয়ার সময় মহাসড়কের উঠার সাথে সাথে  নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এ সময় ডিআইতে থাকা ভারতীয় চিনির বস্তা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কিছুক্ষণ পরে খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ এসে চিনি সহ দুর্ঘটনা কবলিত ডিআই পিকআপ জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায়।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইউনূস মিয়া জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ উদ্ধার তৎপরতা চালায়। পরে গাড়ি সহ ৩০ বস্তা চিনি জব্দ করা হয়। এ সময় গাড়ির চালক বা চিনির মালিককে পাওয়া যায় নি।

উল্লেখ্য সম্প্রতি সময়ে তামাবিল মহাসড়কে চোরাই পণ্য বাহি ডিআই পিকআপ এক মূর্তমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। গত ৫ই মার্চ আলুবাগান এলাকায় বেপরোয়া ডিআই পিকআপের চাপায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা সহ তার দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়াতে বেপরোয়া ডিআই পিকআপ নিষিদ্ধের দাবিতে সমালোচনার ঝড় উঠে। কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন ধরনের কার্যকর পদক্ষেপ না নেয়ায় জৈন্তাপুর সহ তামাবিল মহাসড়ক ব্যবহারকারী যাত্রী সাধারণের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি