প্রেম করছেন না স্পর্শিয়া
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৬ AM

প্রেম করছেন না স্পর্শিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৩ ০২:৪১:০২ AM

প্রেম করছেন না স্পর্শিয়া

ছবি সংগৃহীত


চিত্রনায়ক নিরবের সঙ্গে নতুন সিনেমায় জুটি বেঁধেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। জানা গেছে, নতুন এই সিনেমার নাম ‘সুস্বাগতম’। এটি নির্মাণ করছেন শফিকুল আলম। রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মার পাড়ে চলছে এর শুটিং।

‘সুস্বাগতম’ নিয়ে স্পর্শিয়া বলেন, ‘নিরবের সঙ্গে আবারও কাজ করেছি, ভালোই হয়েছে। আমাদের দুজনের কাজের অভিজ্ঞতাও চমৎকার। তাই নতুন কাজে আমাদের বোঝাপড়াটাও সহজ হয়েছে।’

জানা গেছে, ‘সুস্বাগতম’ সিনেমার গল্প প্রেমের হলেও একজন মেয়ের পাইলট হওয়ার স্বপ্নকে ঘিরে এগিয়ে যায় এটি। যে গল্প শহর ও গ্রাম থেকে উঠে এসেছে। এতে দুই সময়ের দুটি চরিত্রে অভিনয় করবেন স্পর্শিয়া। চরিত্র দুটির নাম রহিমন ও করিমন।

অন্যদিকে হাসান চরিত্রে অভিনয় করছেন নিরব। ২৫ বছর আগে রহিমনের সঙ্গে হাসানের প্রেম থেকে বিয়ে হয়। সেই ঘরেই করিমনের জন্ম হয়। পরবর্তী সময়ে বাবার চরিত্রে দেখা যাবে তাকে। শুরুতে যুবক, গল্পের শেষে বয়স্ক চরিত্রে দেখা যাবে নিরবকে।

স্পর্শিয়া বলেন, ‘২৫ বছর আগের রহিমন আর ২৫ বছর পরের রহিমনের মেয়ে করিমন চরিত্রে আমাকে অভিনয় করতে হবে। মজার ব্যাপার, দুই সময়েরই যুবতি চরিত্রে আমাকে দেখা যাবে। সুতরাং মা-মেয়ের চেহারার কোনো পরিবর্তন থাকে না। এর ফলে দুটি চরিত্রে কাজ করা অনেকটাই সহজ হবে।’  

পর্দায় নিরবের সঙ্গে প্রেম করতে দেখা গেলেও বাস্তব জীবনে বর্তমানে ‘সিঙ্গেল’ স্পর্শিয়া। অভিনয় ও চাকরি নিয়েই ব্যস্ত সময় পার হচ্ছে তার। অভিনেত্রী জানালেন, একটি ‘ক্রিয়েটিভ কোম্পানি’তে ক্রিয়েটিভ হেড ও প্রোডিউসার হিসেবে কাজ করছেন তিনি। কারো সঙ্গে বর্তমানে কোনো প্রেমের সম্পর্ক নেই। শুধু সিনেমা আর কাজের সঙ্গেই সম্পর্ক। 

উল্লেখ্য, ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর নির্মাতা রাফসান আহসানের সঙ্গে বাগদান সম্পন্ন হয় স্পর্শিয়ার। একই বছরের ১ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। এর দুই বছর পরেই বিবাহ বিচ্ছেদ হয়ে এই জুটির। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ