সুনামগঞ্জে চাঁদাবাজির সময় ভুয়া দুই সেনা সদস্য আটক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

সুনামগঞ্জে চাঁদাবাজির সময় ভুয়া দুই সেনা সদস্য আটক

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৪ ০৪:১৩:৪৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে চাঁদাবাজির সময় ভুয়া দুই সেনা সদস্য আটক

সুনামগঞ্জে চাঁদাবাজির সময় ভুয়া দুই সেনা সদস্য আটক।


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে দুই ভুয়া সেনা সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার (৯ মার্চ) বিকালে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বাঘবেড় বাজারের দক্ষিন পার্শ্বে।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাও গ্রামের একলাছ মিয়ার পুত্র সুলভ মিয়া (২৬) একই গ্রামের আমিরুল ইসলামের পুত্র গোলাম হোসেন খোকন (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুয়া সেনাবাহিনী পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশ্যে শাহাব উদ্দিন নামক এক ব্যক্তির পিকআপ ভ্যান গাড়িতে করে তাদেরকে নিয়ে সুনামগঞ্জ যেতে বলে। গাড়ির ড্রাইভারকে তাদের সঙ্গে সুনামগঞ্জ যেতে বললে চালক যেতে না চাইলে গাড়ির কাগজপত্র দেখাতে বলে। কিন্তু চালক তা দেখাতে না পারলে তারা সেনাবাহিনীর ভয় দেখায় এবং তার কাছে নগদ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

এ সময় উপস্থিত সাধারণ মানুষের সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। সাধারণ জনগণের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেনাবাহিনী পরিচয় দানকারী ২ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকার সাধারণ জনগণ তাদের আটক করে থানায় সংবাদ দিলে বিশ্বম্ভরপুর থানা পুলিশ তাদের দেহ তল্লাশি করে তাদের নিজের ছবি সংবলিত একটি প্লাস্টিকের আইডি কার্ড যাতে বাংলাদেশ সেনাবাহিনী লেখা আছে, গায়ে পরিহিত বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক পোশাকের সাদৃশ্য টি-শর্ট যাতে ARMY লেখা আছে, মানিব্যাগেও ARMY লেখা আছে।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় জনতা দুই ভুয়া সেনা সদস্যকে চাঁদাবাজির অভিযোগে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার