জৈন্তাপুরে অবৈধ ভারতীয় নাসির পাতা বিড়ি জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

জৈন্তাপুরে অবৈধ ভারতীয় নাসির পাতা বিড়ি জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১০/০৩/২০২৪ ০৫:৪১:৩৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে অবৈধ ভারতীয় নাসির পাতা বিড়ি জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

জৈন্তাপুরে অবৈধ ভারতীয় নাসির পাতা বিড়ি জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা


সিলেটের জৈন্তাপুর উপজেলার চতুল বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া অবৈধ ভারতীয় নাসির পাতা বিড়ি, নকল ব্যান্ডরোলযুক্ত বাচ্চু বি‌ড়ি ও দয়াল বিড়ি জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১০ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট এবং কানাইঘাট থানা পুলিশ যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তিন ব্যবসায়ীর নিকট থেকে নগদ ত্রিশ হাজার (৩০,০০০) টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন বাজারে নকল ব্যান্ডরোলযুক্ত বিভিন্ন ব্রান্ডের বিড়ি এবং ভারতীয় অবৈধ নাসির পাতা বিড়ি বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট শাখার সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে ভোক্তা অধিকার এবং কানাইঘাট থানা পুলিশের যৌথ টিম সিলেটের জৈন্তাপুর উপজেলার চতুল বাজারে অভিযান ও তল্লাশি চালায়।

উক্ত অভিযানে চতুল বাজারের ৭টি দোকান থেকে রাজস্ব ফাঁকি দেওয়া নকল ব্যান্ডরোলযুক্ত পঞ্চান্ন হাজার পাঁচশত (৫৫,৫০০) শলাকা অবৈধ কমদামী বাচ্চু বিড়ি, পাঁচ হাজার (৫,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত দয়াল বিড়ি এবং বার হাজার পাঁচশত (১২,৫০০) শলাকা অবৈধ ভারতীয় নাসির পাতা বিড়ি জব্দ করা হয়। অভিযান থেকে সর্বমোট তিয়াত্তর হাজার (৭৩,০০০) শলাকা অবৈধ বিড়ি জব্দ করা হয়েছে।

অভিযানকালে তিন ব্যবসায়ীর নিকট থেকে নগদ ত্রিশ হাজার (৩০,০০০) টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে বাজার কমিটির সভাপতি ও সেক্রেটারির অনুরোধক্রমে অভিযান বন্ধ করা হয়।

অভিযান চলাকালে উক্ত বাজারের ব্যাবসায়ীদের মাঝে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং অভিযুক্ত ব্যবসায়ীরা ভবিষ্যতে অবৈধ বিড়ি বিক্রি করবে না বলে প্রতিশ্রুতি দেন।

সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ জানান, অভিযানে বিপুল পরিমান অবৈধ বিড়ি জব্দ করা হয়েছে। এসব নকল বিড়ি কোম্পানিগুলো দৈনিক বিপুল টাকার রাজস্ব ফাকি দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তাদের ব্যাবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি