বানিয়াচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৪ ০৮:১৮:৫০ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ছবি : নিজস্ব


হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।  দিবসটি পালন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১০ মার্চ)সকাল সাড়ে ১০টায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া শেষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো: সাইফুল ইসলাম।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আমীর খান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া শাহেদসহ স্হানীয় সংবাদকর্মীগন,বানিয়াচং ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মো:মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, অমৃতলাল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন নোমান আহমদ, তাহের উদ্দিন, দেবজিত, বানিয়াচং পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের প্রতিনিধি ও এনজিও কারিতাসের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন,বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জনসচেতনতার মাধ্যমে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। এছাড়া মনুষ্যসৃষ্ট বিভিন্ন দুর্যোগ একেবারেই হবেনা যদি যথাযথ কর্তৃপক্ষের সুষ্ঠু ও কঠোর তদারকি থাকে।  এ সময় বক্তারা আরও বলেন, ভৌগোলিকভাবে আমরা দুর্যোগ প্রবণ এলাকায় বসবাস করি। আদিকাল থেকেই আমরা বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করে অভ্যস্ত। তবে দূর্যোগে প্রাণহানি যাতে না ঘটে সে জন্য আমাদের কে সচেতন হতে হবে। 

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার