ছাতকে ভূমিকম্প ও অগ্নি প্রতিরোধ বিষয়ক মহড়া
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে

ছাতকে ভূমিকম্প ও অগ্নি প্রতিরোধ বিষয়ক মহড়া

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৪ ০৮:৫৮:০৬ পূর্বাহ্ন

ছাতকে ভূমিকম্প ও অগ্নি প্রতিরোধ বিষয়ক মহড়া

ছবি : নিজস্ব


জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহ যোগিতায় ভূমিকম্প ও অগ্নি প্রতিরোধ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মহড়া অনুষ্ঠিত হয়। এর আগে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় এক বর্নাঢ্য র্যা লী। ব্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে ছাতক ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নি প্রতিরোধ বিষয়ক মহড়া প্রদর্শন করেন। মহড়া শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভূমিকম্প ও অগ্নি প্রতিরোধ বিষয়ক গণসচেতনতা বৃদ্ধিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলেচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, ছাতক ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ মিজানুর রহমান প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অরুন অধিকারী, উপজেলা চেয়ারম্যানর অফিস সহকারী জীতেন বর্মন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী জয়দেব, সিলেটস্থ ছাতক সমিতির সাবেক সাধারন সম্পাদক শফিক মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সহকারী আসাদ মিয়া, পিআইও অফিসের রুবেল মিয়া, ইদন মিয়া উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার