ছাতকে একতা শিল্পী গোষ্ঠীর ক্যালেন্ডার মোড়ক উন্মোচন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

ছাতকে একতা শিল্পী গোষ্ঠীর ক্যালেন্ডার মোড়ক উন্মোচন

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৪ ১১:২৬:৫৫ পূর্বাহ্ন

ছাতকে একতা শিল্পী গোষ্ঠীর ক্যালেন্ডার মোড়ক উন্মোচন

ছবি : নিজস্ব


ছাতকে সুস্থ ধারার সাংস্কৃতিক সংগঠন একতা শিল্পী গোষ্ঠী’র মাহে রামাদানের হাদিয়া ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (১০ মার্চ) বিকেলে স্থানীয় এক মিলনায়তনে সংগঠনের কার্যকরী পরিষদের পরিচালক মাহমুদুল হাসান মিছবাহ সভাপতিত্বে ও সহকারী পরিচালক এম সাইফুদ্দিন আহমেদ এর পরিচালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একতা শিল্পী গোষ্ঠী’র প্রধান উপদেষ্টা তানভীর আহমদ জাকির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক একতা ফ্রেন্ডস্টাফের সভাপতি তানভীর হাসান জাহেদ, একতা শিল্পী গোষ্ঠী'র উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা ইমরান হোসেন, চরেরবন্দ স্টুডেন্ট ফোরামের সাবেক সভাপতি রিহাত আলম নাঈম।

ইসলামি সংগীত পরিবেশন করেন একতা শিল্পী গোষ্ঠী'র অর্থ সম্পাদক হামিদুর রহমান মাসরুর। প্রধান অতিথির বক্তব্যে তানভীর আহমদ জাকির বলেন, সুস্থ ধারার সংস্কৃতির নান্দনিক বিকাশে একতা শিল্পী গোষ্ঠী’র কার্যক্রম প্রশংসনীয় ভূমিকা রাখছে। তাই তিনি সংগঠনের উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করেন

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার