জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৩/২০২৪ ০২:৫৬:৩৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১১ মার্চ) বেলা ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। 

সভায় বিগত একমাসের উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট পেশ করা হয়। সেই সাথে আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজার মনিটরিং জোরদার ও সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির বিরুদ্ধে অভিযান চলবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়। 

পবিত্র রমজান মাসে সেহেরী ও ইফতারের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও ইফতারের পন্য বিক্রয়ে স্বাস্থ্য সুরক্ষার জন্য ভেজাল পন্য যাতে হোটেল রেস্তোরাঁয় বিক্রি করতে না পারে সে বিষয়ে আলোচনা করা হয়।

কিছুদিন পূর্বে তামাবিল মহাসড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহতদের স্মরণ করে এ ধরণের মর্মান্তিক দূর্ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রেখে মহাসড়কে সর্তকতার সহীত যান চলাচল নিশ্চিত ও সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করার আহবান জানানো হয়।

সভায় সম্প্রতি সময়ে জৈন্তাপুর সিমান্তবর্তী এলাকায় আশঙ্কাজনক ভাবে চোরাচালান বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয়। সেই সাথে চোরার পন্য বহনকারী বেপরোয়া গতির ডিআই পিকআপ গাড়ী বিষয়ে আলোচনা করা হয়। বর্তমান সময়ে মাত্রাতিরিক্ত ভাবে চোরাইপন্য বিশেষ করে ভারতীয় চিনি, মহিষ, পিয়াজ, মাদক সহ অন্যান্য পন্য পাচাররোধে বিজিবি ও পুলিশ সহ সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশনা প্রদান করা হয়েছে। 

এ ছাড়াও পবিত্র রমজান মাস ও আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষ সম্পদ বিশেষ করে প্রবাসী ও চাকুরীজীবি যারা বাড়ীতে থাকেন না তারা চুরি,ডাকাতি এড়াতে বাড়তি সতর্কতা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও গবাদিপশু সাবধানে রাখতে ও প্রয়োজনে পুলিশি সহায়তা নেয়ার কথা বলা হয়। সেই সাথে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের নেতৃত্বে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্য কাজ করার আহবান জানানো হয়। 

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত)  মোহাম্মদ আল আমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, শ্রীপুর বিওপি ক্যাম্প কমান্ডার হাবিবুর রহমান, রাজবাড়ী বিওপি ক্যাম্প কমান্ডার তৌহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রতন চন্দ্র দাস,  জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, আনসার ও ভিডিপি কর্মকর্তা হেপি আক্তার, জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ বায়েজিদ আহমেদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এমএম রুহেল, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, এশিয়ান টিভির প্রতিনিধি ইউসুফুর রহমান, গনমাধ্যম কর্মী বিলালুর রহমান সহ অন্যান্যরা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি