শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৩/২০২৪ ০৩:৩৬:৪২ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

১১ মার্চ সোমবার দুপুর ১২ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, ২৫ শে মার্চ গণহত্যা দিবস, ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

 এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঞা, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব,প্রবীণ আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধাগণ  সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান গণ, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকমন্ডলী, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ। 

উপস্থিত সকলের আলোচনার প্রেক্ষিত দিবসগুলোকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন উপকমিটি করে দেয়া হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার