থানাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবাসীর অনুদান প্রদান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

থানাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবাসীর অনুদান প্রদান

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১১/০৩/২০২৪ ০৩:৪৩:২৩ পূর্বাহ্ন

থানাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবাসীর অনুদান প্রদান


ওসমানীনগরে থানাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য থানাগাঁও সুলতানপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী মঈনুল ইসলাম ছানু'র ব্যক্তিগত পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। প্রবাসী ছানু'র ছোট ভাই  রুহুল আমিন বিদ্যালয়ে উপস্থিত হয়ে টাকা প্রদান করেন। সোমবার দুপুর ১২ টায় টাকা প্রদান উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিয়ার রহমান এর সভাপতিত্বে ও বিদ্যলয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উছমানপুর ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ মুহিব হাসান। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কবির আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক সুজিত কুমার দেব, সাবেক ইউপি সদস্য কাজী তুহেল আহমদ , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুস ছালিক, সমাজ সেবক হারুন মিয়া,রুহুল আমিন, থানাগাঁও বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহ সভাপতি কাজী মাখন মিয়া,সদস্য কাজী মিসবাহ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম সফর, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, বিদ্যালয়ের শিক্ষার্থী রুহুল আমিন। চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি