শাবি ক্যাম্পাসে ইফতার মাহফিল না করার অনুরোধ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

শাবি ক্যাম্পাসে ইফতার মাহফিল না করার অনুরোধ

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৩/২০২৪ ০৪:৪১:৪৪ পূর্বাহ্ন

শাবি ক্যাম্পাসে ইফতার মাহফিল না করার অনুরোধ


মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। তবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ইফতার মাহফিল  আয়োজন না করার অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবাল (১১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে আসন্ন রমজান মাসে ক্যাম্পাসে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন রমজানে বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের ইফতার পার্টির আয়োজন করা যাবে না। তবে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে ছাড়া ক্যাম্পাসের বাইরে আয়োজন করতে পারবে। সেক্ষেত্রে কর্তৃপক্ষের কোন নিষেধাজ্ঞা কিংবা দায়ভার থাকবে না।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি