হুসামুদ্দিন এমপির উপস্থিতিতে জকিগঞ্জে দীর্ঘ ১২ বছর পর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

হুসামুদ্দিন এমপির উপস্থিতিতে জকিগঞ্জে দীর্ঘ ১২ বছর পর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৩/২০২৪ ০৫:৩৭:১৯ পূর্বাহ্ন

হুসামুদ্দিন এমপির উপস্থিতিতে জকিগঞ্জে দীর্ঘ ১২ বছর পর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

জকিগঞ্জে দীর্ঘ ১২ বছর পর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা।


জকিগঞ্জে দীর্ঘ একযুগের পর সিলেট-৫ আসনের সংসদ সদস্যে আল্লামা হুসাম উদ্দিন এর উপস্থিতিতে হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভা সোমবার (১১ মার্চ) সকাল ১১টার সময় জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

হাসাপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি।

এসময় তিনি হাসাপাতালের জনবল সংকট, এম্বুলেন্স সেবাসহ বিভিন্ন সমস্যার কথা শুনে সভায় বসেই স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফোনে কথা বলে দ্রুত সময়ে তা সমাধানের আশ্বাস প্রদান করেন।

জকিগঞ্জ হাসপাতালে জনসাধারণের প্রকৃত সেবাপ্রাপ্তির বিষয়ে কার্যকরি ভূমিকা গ্রহণ করে সেবার মান উন্নত করতে চিকিৎসক সহ সবাইকে নির্দেশনা দেন। জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে অবস্থানকারী বেসরকারি এনজিও সংস্থা প্রজন্ম রিচার্স ফাউন্ডেশনের কাছ থেকে জনগণ উপকৃত না হলে তাদেরকে ভবনে সীমিত পরিসরে কার্যক্রম চালানোর নির্দেশ দেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ইউনিয়নে পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় লোকবল নিয়োগ করে সেবা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম, আল-ইসলাহ'র'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, লতিফিয়া এতিমখানা ফুলতলীর ব্যবস্থাপক  মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা, জকিগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ, জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, কাজলসার ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া, বারঠাকুরী ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ,  জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মুকিত সহ হাসপাতালের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি