আইডিয়ার ইসিইটিজি প্রকল্পের অবহিতকরণ সভা।
ইন্সটিটিউট অব ডেভলাপমেন্ট এ্যাফেয়ার্স আইডিয়ার উদ্যোগে “এনহেন্সিং চাইল্ড এডুকেশন ইন টি গার্ডেন”-প্রকল্পের অবহিতকরণ সভা সোমবার (১১ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
আইডিয়ার সহকারী পরিচালক নাজিম আহমদের সভাপতিত্বে এবং সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইমরুল হাসান বলেন, চা বাগানের শিশুদের শিক্ষা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। চা শ্রমিকদের সন্তানরা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেজন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে অনেকগুলো প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। কারণ আজকের শিশুই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কর্ণধার।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ ইমরুল হাসান আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা শ্রমিকদরে ভাগ্যোন্নয়নেকাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধিসহ নানাবিধ সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছেন। তিনি বলেন, আইডিয়া যেন মাঠ পর্যায়ে এই প্রকল্পের সফল বাস্তবায়ন করতে পারে এ ব্যাপারে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ। শুরুতে প্রকল্প প্রেজেন্টেশন করেন ইসিইটিজি প্রকল্প সমন্বয়কারী সুদীপ্ত চৌধুরী।
অনুষ্টানে আরো বক্তব্য দেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, গোয়াইনঘাট উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, সিলেট জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক খালেদ আহমদ, বুরজান চা বাগানের সিনিয়র ব্যবস্থাপক মো. কামরুজ্জামান, তারাপুর চা বাগানের ব্যবস্থাপক রিংকু চক্রবর্ত্তী, গুলনী চা বাগানের ব্যবস্থাপক মো. শাহাবুল্লাহ সরকার, সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালা প্রমুখ। অবহিতকরণ সভায় ৬টি চাগানের পঞ্চায়েত প্রধান, চা শ্রমিক নেতা, জনপ্রতিনিধি, স্কুলের শিক্ষক, উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণসহ সুশীল সমাজের লোকজন অংশ নেন ।চাইল্ডএইড নেটওয়ার্ক এর অর্থায়নে সিলেট জেলার ৬টি চাগানে প্রকল্পটি বাস্তবায়ন করছে আইডিয়া।
জৈন্তাবার্তা/জেএ




