‘আপনার সন্তান ও স্কুলের শিক্ষকরা নিয়মিত স্কুলে এসে পাঠদান দিচ্ছে কিনা বিষয়গুলোর খোঁজ রাখবেন’
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

‘আপনার সন্তান ও স্কুলের শিক্ষকরা নিয়মিত স্কুলে এসে পাঠদান দিচ্ছে কিনা বিষয়গুলোর খোঁজ রাখবেন’

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৩/২০২৪ ০৬:৫৭:১৫ পূর্বাহ্ন

‘আপনার সন্তান ও স্কুলের শিক্ষকরা নিয়মিত স্কুলে এসে পাঠদান দিচ্ছে কিনা বিষয়গুলোর খোঁজ রাখবেন’

তাহিরপুর বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী।


সুনামগঞ্জের হাওর এলাকায় প্রাথমিক শিক্ষার বাস্তব চিত্র প্রত্যক্ষ করতে সুনামগঞ্জের তাহিরপুরে এসে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী। এসময় তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, ‘আপনার সন্তান সঠিক সময়ে স্কুলে আসছে কিনা এবং শিক্ষকরাও নিয়মিত স্কুলে এসে পাঠদান দিচ্ছে কিনা বিষয়গুলোর খোঁজ রাখবেন।’ 

আজ সোমবার (১১ মার্চ) সকাল ১০টায় সড়কপথে তাহিরপুর উপজেলা সদরে পৌঁছান প্রতিমন্ত্রী। পরে স্পিডবোট যোগে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান।

সেখানে ক্ষুদে শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন তিনি। পরে একটি শ্রেণিকক্ষে গিয়ে নিজে পাঠদান করান এবং একজন শিক্ষকের পাঠদান পর্যবেক্ষণ করেন। এসময় প্রতিমন্ত্রী বর্ষাকালে স্কুলে যাতায়াত, সকাল-দুপুরের খাবার ও জাতীয় বিভিন্ন দিবস সমূহের বিষয়ে ক্ষুদে শিক্ষার্থীদের কাছে জানতে চান।

পরে তিনি একই ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের সূর্যের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিশদন করেন। এসময় প্রতিমন্ত্রী হাওর এলাকার শিক্ষার মানোন্নয়নে ও ঝড়ে পড়া ঠেকাতে স্কুল প্রাঙ্গনে জড়ো হওয়া অভিভাবক ও স্থানীয় বাসিন্দারে সঙ্গে দাঁড়িয়ে কিছুসময় কথাবার্তা বলেন।

এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরজাহান খাতুন, সিলেট বিভাগীয় উপপরিচালক মো. জালাল উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহনলাল দাশ ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাতুর রহমান তারা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক প্রমূখ

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার