দোয়ারাবাজারে গরুর খামারে ভয়াবহ আগুনে নিঃস্ব খামারি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

৮ টি গরু আগুনে অগ্নিদগ্ধ ১ টার মৃত্যু

দোয়ারাবাজারে গরুর খামারে ভয়াবহ আগুনে নিঃস্ব খামারি

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৩/২০২৪ ০৭:১৯:১৯ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে গরুর খামারে ভয়াবহ আগুনে নিঃস্ব খামারি

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাতের আঁধারে গরুর খামারে ভয়াবহ আগুনের লেলীহান শিখায় জ্বলে নিঃস্ব হয়েছে একটি পরিবার। এঘটনায় অগ্নিদগ্ধ তোফাজ্জল হোসাইনকে ( ৫০ ) সিলেটের একটি মেডিক্যালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

রবিবার (১০ মার্চ) রাত ১১ টা ১০ মিনিটে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সুনাইত্যা গ্রামের আফতর আলী'র পুত্র শমশের আলী'র বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ১১ টার দিকে গরুর খামার তালাবদ্ধ করে শুয়ার ঘরে যায় শমশের আলী। শুয়ার ঘরে যাওয়ার ১০ মিনিট পর হঠাৎ গরুর খামারে আগুন দেখে চিৎকার শুরু করলে পরিবারের অন্যান সদস্য ও প্রতিবেশি লোকজন ছুটে এসে খামারের তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে খামারে থাকা ১১ টি গরুর একটি পুড়ে মারা যায়,১ টি গরু জবাই করা হয় ও ৮ টি গরু আগুনে অগ্নিদগ্ধ হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় পল্লী চিকিৎসক এআই টেকনেশিয়ান ( আমেরিকা ডেইরি লিঃ.নরসিংপুর)  আফছান উদ্দিন অগ্নিদগ্ধ গরুদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়। তবে অগ্নিকাণ্ডের সুত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।  স্থানীয়দের ভাষ্যমতে প্রতিহিংসার জেরে গরুর খামারে আগুন দেওয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এঘটনায় খবর পেয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি বদরুল হাসানের দিকনির্দেশনায় এসআই বাবলু রহমান খানসহ দোয়ারাবাজার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়টির সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান জানান,অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে সাথে সাথে দোয়ারাবাজার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। আগুনের সুত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করে বিষয়টি দেখা হবে।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু জানান,অগ্নি দগ্ধের ঘটনার খব পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার