আ লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে দেশের চেহারা বদলে গেছে : মান্নান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

আ লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে দেশের চেহারা বদলে গেছে : মান্নান

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৩/২০২৪ ০৭:৩৪:০৪ পূর্বাহ্ন

 আ লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে দেশের চেহারা বদলে গেছে : মান্নান

ছবি : নিজস্ব


সাবেক পরিকল্পনা মন্ত্রী পরিকল্পনা মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য  এম এ মান্নান বলেছেন গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশের চেহারা বদলে দিয়েছে। শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের মানুষ উন্নয়নের স্বাদ পেয়েছে। তাই দেশের মানুষ বিএনপির বিভ্রান্তিতে বিভ্রান্ত না হয়ে আওয়ামী লীগ কে আবারও ক্ষমতায় এনেছে। আগামী ১৫ বছরে আরো কি পরিমাণ উন্নয়ন হবে তা ভাবনার চেয়ে বেশি। তিনি বলেন,বাঙালিরা স্বাধীনতার জন্য আওয়ামী লীগ কে সমর্থন জানিয়েছিল এখন উন্নয়নের জন্য আওয়ামী লীগ কে সমর্থন দিচ্ছে আশা করছি এ ধারাবাহিকতা রক্ষা করবে।

সোমবার (১১ মার্চ)  জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামবাসীর আয়োজনে তৃতীয়  এম এ মান্নান এমপি ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

খাশিলা গ্রামের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ওসমান কিং ওসমানীনগর কে হারিয়ে চ্যাম্পিয়ান হয় জসিম এফসি।  খাশিলা গ্রামের মুরব্বি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি  ইর্শাদ আলীর সভাপতিত্বে  ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুহিন আহমদ দুদুর পরিচালনায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা  সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা,কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া,রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল,আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ূব খান,শাহজালাল মহাবিদ্যালয় অধ্যক্ষ এম এ মতিন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন,কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক বশির আহমেদ, প্রমুখ। পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার