সিলেটের একটি ইউনিয়ন পরিষদে নির্বাচন আগামী ২৮ এপ্রিল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

সিলেটের একটি ইউনিয়ন পরিষদে নির্বাচন আগামী ২৮ এপ্রিল

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১১/০৩/২০২৪ ০৯:০১:২২ পূর্বাহ্ন

সিলেটের একটি ইউনিয়ন পরিষদে নির্বাচন আগামী ২৮ এপ্রিল

ফাইল ছবি


দেশের ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী আগামী ২৮ এপ্রিল থেকে ২২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে রয়েছে সিলেটের ইউনিয়ন পরিষদ নির্বাচনও।

গত রোববার (১০ মার্চ) ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন- সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি, লক্ষ্মীপুর সদরের দক্ষিণ হামছাদী, দালাল বাজার, বাঙ্গাখা, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ, দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর, ফরক্কাবাদ ও বিরল, রাজশাহীর পুঠিয়ার পুঠিয়া, ভোলার লালমোহনের ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ, পটুয়াখালী সদরের কমলাপুর ও ভুরিয়া, বরগুনার আমতলীর আমতলী, সাতক্ষীরা সদরের আলিপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাঁও এবং পোকখালী ইউপিতে আগামী ২৮ এপ্রিল ভোটগ্রহণ হবে।

কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ মার্চ, মনোনয়নপত্র বাছাই ১ এপ্রিল, আপিল দায়েরের সময় ২ থেকে ৪ এপ্রিল, আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ এপ্রিল। আর প্রতীক বরাদ্দ ৯ এপ্রিল এবং ভোটগ্রহণ ২৮ এপ্রিল।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি