দোয়ারাবাজারে দুস্থদের মাঝে রমজানের উপহার বিতরণ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে দুস্থদের মাঝে রমজানের উপহার বিতরণ

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৩/২০২৪ ১০:৪৮:৩১ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে দুস্থদের মাঝে রমজানের উপহার বিতরণ

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজারে দোহালিয়া ইউনিয়ন   প্রবাসী ঐক্য ফ্রন্ট এর উদ্যোগে  দুস্থ পরিবারের মধ্যে রমজানের উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১১ মার্চ) বিকেলে দোহালিয়া বাজারে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

খাদ্যসামগ্রী হিসেবে প্রতিজনকে আলু ২ কেজি, ছোলা ১ কেজি, পিঁয়াজ ১ কেজি,মুড়ি ১ কেজি ও সয়াবিন তেল ১ লিটার করে বিতরণ করা হয়। রমজানের উপহার সামগ্রী পেয়ে ফরিদা বেগম  বলেন, ‘অভাবের সংসারে ছাওয়া-পাওয়া নিয়ে অনেক কষ্টে ছিলাম , খাবারগুলো পেয়ে আমার খুব উপকার করলেন।আমরা  কিছুদিন নিশ্চিন্তে থাকব।’

আব্দুল কাদির"র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আমরু মিয়া, দোয়ারাবাজার উপজেলা দুর্নীতি দমন ও প্রতিরোধ কমিটির সভাপতি কাজী সাইফুল ইসলাম শামীম, দোহালিয়া বাজার কমিটির সভাপতি মোঃ আব্দুল হাকিম,সাধারণ সম্পাদক সুজিত বাবু, অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন মতিন মিয়া,আব্দুররুফ, সংগঠনের সভাপতি বলেন ২০২০ সাল থেকে বিভিন্ন ধরনের সমাজমুখী কাজ করে আসছে এই সংঘঠন এবং আগামীতেও  অসহায় পরিবারগুলোর জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। 

সংঘঠনের নেতৃবৃন্দ হলেন লন্ডন প্রবাসী প্রতিষ্ঠাতা দেওয়ান জানেশী আশরাফ চৌধুরী, লন্ডন প্রবাসী প্রধান উপদেষ্টা মোঃ আঃ মুমিন, সংঘঠনের সভাপতি সৌদি আরব প্রবাসী এমডি আনোয়ার হোসেন,সিনিয়র সহসভাপতি ইতালি প্রবাসী রুয়েল মিয়া,সাধারণ সম্পাদক ওমান প্রবাসী সাদিকুর রহমান,সহসভাপতি হোসেন আহমেদ,ফ্রান্স প্রবাসী, অর্থ সম্পাদক আব্দুররুপ,উপদেষ্টা এ এফ এ মিয়া শাহিন,আশফাক আহমেদ, আঃ মান্নান,আঃ কাদির প্রমুখ।


এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার