ছবি : নিজস্ব
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফ্রেন্ডস্ ক্লাবের পক্ষ থেকে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে ফ্যামেলী ফুড প্যাক বিতরণ করা হয়েছে।
সোমবার ( ১১ মার্চ) বিকালে ফ্রেন্ডস্ ক্লাবের কার্যালয়ে ফ্রেন্ডস্ ক্লাবের পক্ষ থেকে মাহে রামাদ্বান উপলক্ষে ফ্যামেলী ফুড প্যাক বিতরণ অনুষ্ঠান প্রদানের পূর্বে আলোচনা সভায় ফ্রেন্ডস্ ক্লাবের সভাপতি মোঃ কাসেম আলী তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ মুন্না এর পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহ-সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন,স্বাগত বক্তব্য রাখেন ফ্রেন্ডস্ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মোঃ ইসলাম আলী ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মোঃ মাহবুবুল হক শেরীন, সভাপতির বক্তব্য রাখেন অত্র ক্লাবের সভাপতি কাসেম আলী তালুকদার বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাকালিন উপদেষ্টা সদস্য ও আজীবন দাতা সদস্য হাজী মোঃ মুক্তার মিয়া, ফ্রেন্ডস্ ক্লাবের আজীবন দাতা সদস্য শাহ মোঃ জামান উল্লাহ মুক্তার, ফ্রেন্ডস্ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি গ্রিস প্রবাসী মোঃ রাজু আহমেদ ।এছাড়া আরো বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা সদস্য গোলাম সরোয়ার,ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি জুনায়েদ আহমেদ,ক্লাবের সাবেক সহ-সাধারন সম্পাদক মোঃ সুজন আহমেদ ।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস্ ক্লাবের উপদেষ্টা সদস্য ও আজীবন দাতা সদস্য রাজীব তালুকদার, ক্লাবের সহ-সভাপতি মোঃ রুবেল আহমেদ তালুকদার,ক্লাবের সহ-সভাপতি শিপন মিয়া,ক্লাবের অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান,ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমেদ,ক্লাবের সহ-অর্থ লিকছন মিয়া,ক্লাবের সাবেক সহ-সভাপতি নুরুল হক নাহিদ,ক্লাবের সিনিয়র সদস্য রাজীব আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে ১০০ পরিবারকে মাহে রমজান উপলক্ষে ফ্যামেলী ফুড প্যাক বিতরণ করা হয় । সভায় ফ্রেন্ডস্ ক্লাব পরিবারের পক্ষ থেকে ফ্রেন্ডস্ ক্লাব যুক্তরাজ্য শাখা’র প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন দাতা সদস্য মোঃ নজরুল ইসলাম (লন্ডন প্রবাসী) ও ফ্রেন্ডস্ ক্লাবের আজীবন দাতা সদস্য আলীনুর রহমান (সৌদি আরব প্রবাসী) কে ক্লাবের ফ্যামেলী ফুজ প্যাক বিতরণে আর্থিক ভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
এম সি




