রমজান মাসে সিলেট নগরীতে ন্যায়্যমূল্যের দোকান চালু করবে সিলেট চেম্বার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

রমজান মাসে সিলেট নগরীতে ন্যায়্যমূল্যের দোকান চালু করবে সিলেট চেম্বার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১১/০৩/২০২৪ ১১:৩১:৫৭ পূর্বাহ্ন

রমজান মাসে সিলেট নগরীতে ন্যায়্যমূল্যের দোকান চালু করবে সিলেট চেম্বার

রমজান মাসে সিলেট নগরীতে ন্যায়্যমূল্যের দোকান চালু করবে সিলেট চেম্বার।


রমজান মাসে নগরীতে ন্যায়্যমূল্যের নিত্যপণ্যের দোকান চালু করবে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

চেম্বারের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও সিলেট সিটি কর্পোরেশন, সিলেট এর সার্বিক সহযোগিতায় নগরের আলীয়া মাদ্রাসা মাঠে এ দোকান চালু হবে।

সোমবার সিলেট চেম্বার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনের সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে রমজান মাস জুড়ে ন্যায্য মূল্যের দোকান চালুর লক্ষ্যে সিলেট চেম্বারকে সহযোগিতার জন্য সিলেটের জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়কে ধন্যবাদ জানান।

তিসি বলেন, বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের উর্ধগতির দরুন আমাদের দেশের বাজারেও এর প্রভাব পরেছে, কিন্তু আমাদের নিজেদের উৎপাদিত পণ্য যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পায় সেজন্য রমজান মাসে আমরা ন্যায্য মূল্যের দোকান চালু করতে যাচ্ছি। মঙ্গলবার দূপুর ১২ টায় ন্যায্য মূল্যের দোকান উদ্ধোধন করা হবে। এই ন্যায্য মূল্যের দোকান হতে সিলেটের জনসাধারণ তাদের  নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারবে।

তিনি রমজানের পবিত্রতা রক্ষায় ও এই উদ্যেগকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। এই কার্যক্রমকে আরোও গতিশীল করার লক্ষ্যে ব্যবসায়ীদের এগিয়ে আসতে আহবান জানান।

তিনি ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ফুটপাতের উপর অবৈধ ভ্রাম্যমান দোকান বাসানো থেকে বিরত থাকতে আহবান জানান। সিলেটকে একটা মডেল নগরি ও ফুটপাত দখলমুক্ত নগরি গড়ার লক্ষ্যে একসাথে কাজ করার আহবান জানান। তিনি ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসন ও সিলেট সিটি কর্পোরেশনের যে কোন উদ্যোগে সিলেট চেম্বার সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিচালক মোঃ রিমাদ আহমদ রুবেল, মোঃ মাহবুবুল হাফিজ চৌধুরী (মুসফিক), সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি