বর্ণাঢ্য আয়োজনে হকিয়ার চর বাজারের শুভ উদ্বোধন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে হকিয়ার চর বাজারের শুভ উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১২/০৩/২০২৪ ০৩:৩৯:৩২ পূর্বাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে হকিয়ার চর বাজারের শুভ উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে হকিয়ার চর বাজারের শুভ উদ্বোধন।


বর্ণাঢ্য আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ সুরমায় হকিয়ার চর বাজারের শুভ উদ্ভোধন করা হয়েছে। 

গত শুক্রবার (৮ মার্চ) বিকেলে উপজেলার লালাবাজার ইউনিয়নের হকিয়ারচর পয়েন্টে নতুন এ বাজারের শুভ উদ্বোধন করেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন। 

এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ জুয়েল আহমদ, ৬ নং ওয়ার্ডের মেম্বার মো: আব্দুল কাদির, ৭ নং ওয়ার্ডের মেম্বার মো : লোকমান আহমদ, ১নং ওয়ার্ডের মেম্বার মো : বেলাল আহমদ, সাবেক মেম্বার সিরাজ আহমদ, বাগর খলা গ্রামের প্রবিণ মুরব্বি শফিক আহমদ, মো : তালেবুর রহমান, লালা বাজার ইউনিয়নের প্রবীণ মুরব্বী মুমিন খা, আরো উপস্থিত ছিলেন বাজারের ভূমি দাতা যুক্তরাজ্যে প্রবাসী শামীম আহমদ।

নতুন এ বাজার বসার ফলে স্থানীয় জনসাধারণের দূর্ভোগ অনেকটা কমে যাবে।  এই হাটে এসে কেনা কাটা করলে তাদের সময় ও পয়সা দুটোই সাশ্রয় হবে অপরদিকে এলাকার বেশ কিছু ব্যবসায়ীদেরও অনেকটাই সুবিধা হবে। হকিয়ারচর পয়েট সংলগ্ন বেশ কয়েকটি গ্রামের মানুষেরা নিত্যপ্রয়োজনীয় সবজি, মাছ ও মুদিখানার জিনিসপত্র কিনতে গাড়ি ভাড়া খরচ করে কয়েক কিলোমিটার দুরে যাচ্ছে। এর ফলে একদিকে যেমন সাধারণ মানুষদের পয়সাও খরচ হচ্ছে অপরদিকে সময় যাচ্ছে অনেকটাই। এই অসুবিধার কথা মাথায় রেখে প্রবাসী শামীম আহমদ এ বাজারটি প্রতিষ্ঠা করেন। 

বাজার করতে আসা স্থানীয় কামাল আহমদ বলেন, হকিয়ার চর পয়েন্টে বাজার বসার ফলে আমরা স্হানীয় বাসিন্দারা অতি সহজে এখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবো, এতে সময় শ্রমও অর্থের অপচয় রোধ হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি