মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি, গ্রেপ্তার ৫
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি, গ্রেপ্তার ৫

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৩/২০২৪ ১১:১০:১৩ পূর্বাহ্ন

মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি, গ্রেপ্তার ৫

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে রবি টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা আন্তজেলা ডাকাত চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) তাঁদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার হাতিদহর গ্রামের অলিদুর রহমান অলিদ (২৯), একই উপজেলার নোয়াগ্রামের রায়হান আহমদ (২৮), জৈন্তাপুর উপজেলার ঘাটের চটি গ্রামের দুলাল মিয়া (২৭), দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকার শাকিল মিয়া সৌখিন (৩৫) ও চাঁদপুরের উত্তর মতলব থানার জাহিরাবাজ গ্রামের হোসেন প্রকাশ জাহেদ (৩২)।

জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল জানান, গত ৪ মার্চ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের রবি টাওয়ারের দুটি ব্যাটারি চুরি হয়। যার বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। ঘটনার দিন পুলিশ ওই এলাকা থেকে একটি পিকআপ গাড়িসহ টাওয়ারে চুরির সব সরঞ্জাম জব্দ করে। তবে কাউকে আটক করতে পারেনি।

কিন্তু ঘটনাস্থলে পাওয়া একটি মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ গতকাল সোমবার বিকেলে সিলেটের শাহপরান এলাকা থেকে অলিদকে গ্রেপ্তার করে। পরে তাঁর তথ্যমতে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির ঘটনা স্বীকার করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গত ৪ মার্চ চুরির ঘটনায় টাওয়ার কর্তৃপক্ষ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তদন্তে নেমে আন্তডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। আসামিদের আজ মঙ্গলাবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার